ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ (জাতীয় সংসদের ১৭৯) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক প্রকাশিত প্রার্থী তালিকা হতে এ তথ্য জানা যায়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩ ও বগুড়া-৭ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান মির্জা ফখরুল।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা শুরু হচ্ছে মিশরে
গাজা যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা শুরু হচ্ছে মিশরে

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে কায়রোতে আগামী ৬ অক্টোবর আলোচনা শুরু করবে মিশর। বৈঠকের প্রধান বিষয় হবে Read more

দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২তম নোবিপ্রবি
দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২তম নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’ এ Read more

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে যুদ্ধের মধ্যেই নির্বাচনের প্রস্তুতির জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছে থাই্যান্ডে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক রাজকীয় Read more

বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত
বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন Read more

চট্টগ্রামে গভীর রাতে ২ দোকানে আগুন, ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
চট্টগ্রামে গভীর রাতে ২ দোকানে আগুন, ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে আগুন লেগে পুড়ে গেছে দুটি দোকান।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রায়পুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন