চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন নিয়ে ৮টি অভিযোগ তুলে ধরেছে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগগুলো তুলে ধরেন প্যানেলটির ভিপি পদপ্রার্থী ফরহাদুল ইসলাম।তাদের অভিযোগসমূহ হচ্ছে, অমোছনীয় কালির ব্যবহার না করা, অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের জন্য অনুমোদিত কোনো পর্যবেক্ষক লিস্ট না দেওয়া, আইটি ভবনের ৩০৯ নম্বর ভোটকক্ষের সামনে রাখা টেবিলে একটি নির্দিষ্ট প্যানেলের লিফলেট রাখা, প্রশাসনিক কর্মকর্তাদের অশোভন আচরণ, প্রবেশের সময় ছবিযুক্ত আইডিকার্ডগুলো চেক না করা, দীর্ঘক্ষণ সায়েন্স ফ্যাকাল্টির এলইডি বন্ধ থাকা, স্বাক্ষরবিহীন ব্যালট পেপার দেওয়া ও বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ।সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের আয়োজনের পর আমরা মনে করেছিলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীর ছাত্ররাজনীতি পরিবর্তন হবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সবার মাঝে বৈষম্যহীন মানসিকতা সৃষ্টি হবে। তবে চাকসু নির্বাচনের শুরুতে সর্বস্তরের শিক্ষার্থীদের সরব উপস্থিতি থাকলেও প্রশাসনের একপেশে আচরণ, বিভিন্ন প্রার্থীর শৃঙ্খলা ভঙ্গের আপত্তিকর বিষয় সামনে এসেছে। যা এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।’তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরবিহীন প্রায় ২০টির অধিক ব্যালট পেপার বাক্সে প্রবেশ করানো হয়। দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের জানানোসহ চ্যানেল ২৪ এবং আরটিভিতে প্রতিবেদন প্রকাশ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি।। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবি করছি।’তিনি আরো বলেন, ‘ভোটকেন্দ্রের গোপন বুথে উদ্দেশ্যমূলক ছাপানো প্যানেল কপি রেখে আসার অভিযোগ করেছে অসংখ্য ভোটার।  এই ঘটনা জানার পরও কোনো পদক্ষেপ নেননি প্রিজাইডিং অফিসার।’তিনি আরো বলেন, আমাদের প্যানেলভুক্ত একজন প্রার্থীর দেওয়া তথ্যমতে, বিবিএ ফ্যাকাল্টি ভবনের ৬৩৫ নম্বর রুমে ইতিমধ্যেই ভোট প্রদান করা একজন ভোটারের আইডি কার্ড নিয়ে আরেকজন ভোট দেয়ার চেষ্টা করেছে। এ ছাড়া চাকসু নির্বাচনে অনেকগুলো ভোটপ্রদান কক্ষে ভোটারদের ব্যালট পেপার নেওয়ার পর স্বাক্ষর নেওয়া হয়নি।’ এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে
সাতকানিয়ায় নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিললো খালে

চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হেফজখানার ছাত্র ইয়াছিন আরাফাতের (১৩) লাশ ভেসে উঠল খালে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ Read more

সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু
সিলেট টেস্ট চলাকালে হার্ট অ্যাটাক, বিসিবি কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। জানা গেছে, আজ Read more

ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে

ভিক্ষাবৃত্তির দায়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এমন তথ্য জানিয়েছে Read more

নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘হেড অব প্রিভিলেজ ব্যাংকিং’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী Read more

বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প
বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই Read more

বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল
বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন