সম্পতি বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলাকে নিয়োগ দিয়ে চমকে দিয়েছিল আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানান, ডিয়েলা নাকি ‘গর্ভবতী’। শুধু তাই নয়, তাদের মন্ত্রীর গর্ভে ৮৩টি শিশু রয়েছে বলেও জানিয়েছেন তিনি।বার্লিন গ্লোবাল ডায়ালগ’এ রবিবার এডি রামা বলেন, ‘ডিয়েলাকে নিয়োগ করে আমরা বড় ঝুঁকি নিয়েছি। এতে খুব ভালো কাজ হয়েছে। তাই প্রথমবারের মতো ৮৩ জন সন্তান পেটে নিয়ে গর্ভবতী হয়েছে ডিয়েলা।’প্রশ্ন মনে উঁকি দিচ্ছে না, কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা গর্ভবতী হলো? সন্তানের জন্মই বা দেবে কী ভাবে? আলবেনিয়ার প্রধানমন্ত্রীর এই দাবিটিকেও কি অদ্ভুত মনে হচ্ছে না? আসলে কিন্তু অমন না।এআই সন্তান বলতে এডি রামা আরও কিছু এআই সহকারী তৈরির কথা বলতে চেয়েছেন। বর্তমানে আলবেনিয়ায় সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদ রয়েছে। সংসদে তাদের সহায়তা করার জন্যই ৮৩ জন এআই সহকারী নিয়োগ করবে আলবেনিয়া। ডিয়েলার থেকেই তৈরি করা হবে এই এআই সহকারীদের।এডি রামা জানান, সংসদে যা কিছু ঘটবে তা রেকর্ড করবে এই এ্আই সহকারীরা। সাংসদরা যে সকল আলোচনা বা ঘটনা মিস করে যাবেন, তাদের সেই আলোচনা বা ঘটনা জানিয়ে দেবে ওই সহকারীরা।রামা বলেন, ‘এই শিশুদের কাছে তাদের মায়ের জ্ঞান থাকবে।’ অর্থাৎ ডিয়েলা যা জানবে, তা এই এআই সহকারীরাও জেনে যাবে।রামা বলেছেন, ‘ধরুন কফি খেতে গেলেন এবং কাজে ফিরে আসতে ভুলে গেলেন। সেই ক্ষেত্রে আপনি সংসদীয় হলের বাইরে থাকাকালীন যা যা আলোচনা হয়েছে, তা এই শিশুরা বলে দেবে। শুধু তাই নয়, আপনার কাকে পাল্টা আক্রমণ করা উচিত তা-ও বলে দেবে।’২০২৬ সালের শেষ নাগাদই এই এআই সিস্টেম সম্পূর্ণরূপে কার্যকর হবে বলে আশা এডি রামার। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৭ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা Read more

ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ
ডাকসু আগামী নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে : ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 'জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড Read more

প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু
প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড Read more

মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ
মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা'য় চরম দুর্ভোগে ফেলেছে স্থানীয় কয়েক লক্ষাধিক মানুষকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার Read more

ইরানের হামলায় বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর
ইরানের হামলায় বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি ড্রোন হামলার জেরে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুবাইয়ের স্থানীয় সময় Read more

সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন
সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন

ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।রোববার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন