আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র সরকার গঠনের পর প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রীর দি‌ল্লি সফরের বিষয়টি নিশ্চিত করে ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক জানায়, মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (ভারত মহাসাগরীয় সম্মেলন) যোগ দে‌বেন পররাষ্ট্রমন্ত্রী। তি‌নি দি‌ল্লি হ‌য়ে মরিশাসে যাবেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার কথা র‌য়ে‌ছে।কূটনৈতিক সূত্র জানায়, দিল্লি সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আলোচনা হতে পারে। এর পাশাপাশি ভারত সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে।সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির আলোচনার বিষয়ে দুই দে‌শের ম‌ধ্যে কাজ চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার
বিপিএলের আগমুহূর্তে ৩ বিদেশি ক্রিকেটারের নাম প্রত্যাহার

আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয় দলের মারকাটারি এই টুর্নামেন্ট শুরুর আর স্রেফ তিন দিন Read more

মুন্সিগঞ্জে অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
মুন্সিগঞ্জে অটোচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জে অটোরিকশাচালক মো. মজিবর রহমান (৪৫) হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন Read more

টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬
টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬

টাইফুন কালমেগির আঘাত ও প্রবল বৃষ্টিপাত-বন্যায় ফিলিপাইনের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই টাইফুনের তাণ্ডব থেকে বাঁচতে কয়েক লাখ Read more

মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান
মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। কেরালার কোচি থেকে একটি যাত্রীবাহী বিমান মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। ভারী Read more

কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। ইতোমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা Read more

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ার নিয়ে টানাহেঁচড়া
নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ার নিয়ে টানাহেঁচড়া

নওগাঁর বদলগাছী মহিলা কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। চেয়ার দখল নিয়ে চলছে রশি টানাটানি। অধ্যক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন