কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম। গত ৪মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার জন্য লিখিত আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে সোমবার (৩১ মার্চ) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।জানা যায়, গত ৪মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার জন্য লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে আজ সোমবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আজহারের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এস এম জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মোহাম্মদ ইসমাইল মানিককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত আদেশটি বাতিল হবে। উল্লেখ্য, এস এম জাহাঙ্গীর আলম ২০২১ সালের ২৭ নভেম্বর ইউপি নির্বাচনে ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতন হওয়ার পর অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে অব্যাহতি দেওয়া হয়।চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার পর এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘ আইনি লড়াইয়ের পর পদ ফিরে পেয়েছি। চেয়ারম্যান পদটি স্থগিত থাকায় ইউনিয়নের ভুক্তভোগীগণ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত ছিলেন। এখন আর কেউ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হবেন না।’চকরিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমিশনার (ভুমি) রূপায়ণ দেব বলেন, ‘চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলমের প্রেক্ষিতে তার পদটি ফিরে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব
পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছিল সৌদি আরব। তবে পর্দার আড়ালে সেই ইরানবিরোধী অভিযানে ইসরায়েলকে সহযোগিতা করেছে রিয়াদ—এমন তথ্য Read more

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস
দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক Read more

টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ
টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টাংগাইল রাজিবদিয়ার এলাকার প্রায় ২ কি.মি. কাঁচা রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয় Read more

টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান
টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

গাজীপুরের সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ড গাজীপুরা বাশপট্টি এলাকায় অবৈধভাবে ড্রেন ভরাট করার কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও প্রতিবন্ধকতা দূর করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন