বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ সব উপাধির মালিক– শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে ভারতে চলছে ‘শাহরুখ খান বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল’। দর্শকরা বড়পর্দায় আবারও দেখতে পাচ্ছেন রাহুল, রাজ ও কবির খানের জাদু।তবে জন্মদিনের এ উৎসবে নতুন মাত্রা যোগ করল তার প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর টাইটেল ঘোষণা। এক মিনিট ১২ সেকেন্ডের ‘কিং’-এর টাইটেল ঘোষণার ভিডিও শাহরুখ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।ক্যাপশনে লিখেছেন, ‘শ দেশ ম্যাঁয় বদনাম, দুনিয়া নে দিয়া সির্ফ এক হি নাম কিং’। ‘সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।’- আরও লেখেন শাহরুখ।ভিডিওতে বলিউড বাদশাকে দেখা দেখা গেছে- দুর্দান্ত অ্যাকশন মুডে। সাদা চুল, নাকে রক্ত ও মুখে কামড় দিয়ে রেখেছেন তাসের রাজাকে- এভাবেই কিং-এ নিজেকে উন্মোচন করেন শাহরুখ। পরে দৃশ্যে ব্যাগ কাঁধে, বাজছে ব্রাকগ্রাউন্ড মিউজিক ‘এসআরকে’ -এমন স্টাইলিশ লুকে ধরা দেন বলিউড বাদশাহ।টাইটেল টিজারে শাহরুখের গম্ভীর কণ্ঠে ‘ভয়েসওভার’ শোনা যায়। তিনি বলেন, ‘কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক, কখনও জিজ্ঞেস করিনি। শুধু দেখেছি তাদের আজ শেষ দিন।’কিং এর টিজারে বলা হয়, কিং শাহরুখ খানের নতুন এক এক্সপেরিয়েন্স। যা ২০২৬ সালে বড়পর্দায় মুক্তি পাবে।বেশকিছু দিন ধরে দর্শক ও ভক্তরা শাহরুখের কিং ছবিটির প্রতিটি খবরে ব্যাপক কৌতূহল দেখাচ্ছেন। সময়ের সঙ্গে সিনেমাটির উন্মাদনা বেড়ে চলছিল। জন্মদিনে কিং এর টাইটেল ঘোষণা দিয়ে শাহরুখ ভক্তদের যেন উপহার দিলেন। শুধু নাম ঘোষণা না, সংক্ষিপ্ত দৃশ্যও শাহরুখ খানকে দেখিয়ে দর্শকদের চমকও দিলেন নির্মাতা প্রতিষ্ঠান।এদিকে শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। কয়েক মিনিটে হাজার মন্তব্যে ভরে ওঠে কমেন্টস বক্স।কিং ছবি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি পাঠান ও ওয়ার পরিচালনা করেন। এই সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস Read more

যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল
যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল

রপ্তানি করা বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পালটা পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল।শুক্রবার (২৯ আগস্ট) দেশটির সরকারি সূত্রের Read more

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোংলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড Read more

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে পাইপগান, গুলি, নগদ টাকা, ধারালো অস্ত্র ও ককটেলের সরমঞ্জাদি সহ ভবন মালিকসহ ৩ Read more

চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশ্যাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত Read more

কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন