প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।সূত্র জানায়, ভোটের প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্তির দাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এনসিপি ‘শাপলা’ প্রতীককে নিজেদের দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাচন কমিশনের বরাবরই বলে আসছে, নির্বাচন পরিচালনা বিধিতে বর্তমানে ‘শাপলা’ প্রতীক না থাকায় এটি কোনো দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ‘শাপলা কলি’ যুক্ত করা হলেও এনসিপি দাবি করে, তাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করা হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইসি। এর মধ্যে এনসিপিও রয়েছে। দলটির বিষয়ে কোনো আপত্তি আছে কি না তা জানতে বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলছে।দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নতুন দল হিসেবে সহযোগিতার পরিবর্তে আমাদের কাজে বাধা তৈরি করছে নির্বাচন কমিশন। শাপলা কলি প্রতীক তারা এক মাস আগেই দিতে পারত। আমরা শাপলাই চাই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে  এক যুবককে কুপিয়ে জখম ও আরেক যুবককে পিটিয়ে আহত করার Read more

‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন
‘মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না’- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন নমিনেশন প্রসঙ্গে বলেছেন, মেয়ে দেখা মানেই তো বিয়ে Read more

রায়পুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া
রায়পুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ Read more

ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।
ফুটপাতের চাঁদার টাকা বিএনপি নেতা ও পুলিশের পকেটে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

খালেদা জিয়া প্রার্থী, দিনভর আনন্দ মিছিলে মুখরিত দিনাজপুর
খালেদা জিয়া প্রার্থী, দিনভর আনন্দ মিছিলে মুখরিত দিনাজপুর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ জন্মস্থান দিনাজপুর-৩ (সদর) আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার খবরে আনন্দে Read more

গাজায় ফের গণহত্যা শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
গাজায় ফের গণহত্যা শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন