গাজীপুরের কাপাসিয়ায় ‘পথের সাথী’ পরিবহনে আধিপত্য বিস্তারকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, প্রতারক ও কোম্পানির টাকা আত্মসাতকারী আব্দুস সামাদের গ্রেফতার ও বিচারের দাবিতে মালিক-শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি ও প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাসটার্মিনাল সংলগ্ন ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের আসামী ও শ্রমিক নির্যাতনের অভিযোগ এনে পথের সাথী পরিবহনের মালিক-শ্রমিকরা আব্দুস সামাদের বিরুদ্ধে ঘন্টাব্যাপী নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় তারা গত ফ্যাসিস্ট সরকারের আমলে ‘পথের সাথী’ পরিবহনের একজন কাউন্টার মাস্টার আব্দুস সামাদের দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি তুলে ধরেন। গত ১৪ বছর ধরে তার কাছে মালিকদের পাওনা টাকা চাওয়ার বিষয়টিকে চাঁদা দাবি বলে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সম্প্রতি তার কাছে পাওনা টাকা চাইলে উল্টো পথের সাথী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করেন। ইতিমধ্যে তার মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ‘পথের সাথী’ পরিবহনের মালিক ও নেতৃবৃন্দ।অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে কোম্পানির পরিচালক মো. শামসুল হক বক্তব্যে বলেন, গাজীপুর সদর থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য ২০১১ সালে জয়েনস্টক অব কোম্পানি থেকে তারা ‘পথের সাথী’ পরিবহনের অনুমোদন নিয়ে জুনায়েদ হোসেন লিয়নকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করেন। যথারীতি তিনি দায়িত্ব পালন করছিলেন। পরে তিনি উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন ২৯টি মামলা দিয়ে তার কাছ থেকে ‘পথের সাথী’ পরিবহনের দায়িত্ব আব্দুস সামাদ ছিনিয়ে নেয়। ওই সময় আব্দুস সামাদ ‘পথের সাথী’ পরিবহনের মালিকদের সাথে নির্দিষ্ট হারে ভাড়া পরিশোধের চুক্তি করেন। কিন্তু ফ্যাসিস্ট সরকারের স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় আব্দুস সামাদ মালিকদের কোন ভাড়া পরিশোধ করেননি। গত ১৪ বছরে বাস মালিকগণ ভাড়া বাবদ প্রায় ৪০ লাখ টাকা পাওনা রয়েছেন। বর্তমানে সব বাস মালিকগণ জুনায়েদ হোসেন লিয়নের নেতৃত্বে সামাদের কাছে পাওনা টাকা চাওয়ায় তা না দেওয়ার অজুহাতে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করেন।পথের সাথী পরিবহনের পরিচালক জামাল সরকার বলেন, একজন স্বল্প বেতনের কাউন্টার মাস্টার কীভাবে ৫টি বাসের মালিক হতে পারেন তা কোনোভাবেই বোধগম্য নয়। আব্দুস সামাদ একজন বড় মাপের ভাটপার। গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে রাজদূত পরিবহন ও পথের সাথী পরিবহনের মালিকদের জিম্মি করে তিনি কোটি টাকারও বেশি লুটপাট করে বাস মালিকদের পথে বসিয়ে দিয়েছেন। বরং নতুন করে চাঁদা দাবির মিথ্যা নাটক সাজিয়েছেন। বর্তমানে তার লোকজন পরিকল্পিতভাবে প্রকাশ্যে যাত্রীবাহী বাসে ছিনতাই ও চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে বাস মালিক ও নেতৃবৃন্দ আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি। বর্তমানে কাপাসিয়ার টোক থেকে জয়দেবপুরের শিববাড়ি পর্যন্ত ৫৫টি বাস প্রতিনিয়ত যাত্রীসেবা দিচ্ছে বলে জানান তারা।এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের সাথী পরিবহনের পরিচালক জুয়েল চৌধুরী, মিলন প্রধান, মাসুদ চৌধুরী, সারফুদ্দিন সবুজ, আব্দুল্লাহ প্রমুখ। পরে তারা এব্যাপারে প্রতিকার ও আব্দুস সামাদের গ্রেফতার দাবি করে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ৯ চিকিৎসক দিয়ে চলছে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মাত্র ৯ চিকিৎসক দিয়ে চলছে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ফলে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে Read more

চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর
চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর

তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট, প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ Read more

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা
কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

কিশোরগঞ্জ জেলা শহরের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ডিস এন্টিনার তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য Read more

ভোলায় র‍্যাবের হাতে কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার

চট্টগ্রামের এক প্রবাসীর কাছ থেকে অভিনব প্রতারণার মাধ্যমে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় ভোলায় কথিত ‘জিনের বাদশা’ কামাল মীর Read more

গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার Read more

আইসিইউতে চিত্রনায়িকা পরীমণির মেয়ে
আইসিইউতে চিত্রনায়িকা পরীমণির মেয়ে

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মেয়ে। একইসঙ্গে তার ছেলে পূণ্যসহ মা পরীমণি নিজেও অসুস্থ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন