মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এ অবস্থায় শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার একই অবস্থা থাকতে পারে।তবে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি ভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরবর্তী কয়েক দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য ও উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের উত্তর অঞ্চলের Read more

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন গাইবান্ধায় সম্পন্ন

টাঙ্গাইলে ট্রেন দুৃৃর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নারী ও শিশুস নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুরে নামাজে জানাজা Read more

ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী
ভারতে ৫ বছর কারাভোগ করে ফিরল ৬ বাংলাদেশি নারী

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ছয় জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) Read more

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দেশের সবচেয়ে বড় সাইক্লিং ইভেন্ট ‘রাইড জোবার্গ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর কিশোরগঞ্জের সেই প্রকৌশলীকে বদলি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর কিশোরগঞ্জের সেই প্রকৌশলীকে বদলি

কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে আওয়ামী দোসরদের সংঘবদ্ধ করাসহ বিস্তর অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচিত কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ Read more

মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা

মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন