চট্টগ্রামের কর্ণফুলী টানেলে শুরু হচ্ছে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ। এ কারণে তিন দিন টানেলের একমুখী চলাচলে ট্রাফিক ডাইভারসন কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিংয়ের কাজ সম্পন্ন করতে আজ ২৮, আগামী ২৯ ও ৩০ আগস্ট প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউব বন্ধ থাকবে। এ সময়ে সব ধরনের যানবাহন নিয়ন্ত্রিতভাবে চলবে ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে।এ সময় যাত্রীদের সাময়িক ভোগান্তি এড়ানো যাবে না। তাই, বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। তাই নাগরিক সুবিধা অটুট রাখতে সাময়িক এই অসুবিধায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন মৌসুমে নতুন অস্ত্র নিয়ে ম্যানসিটির দুর্দান্ত শুরু
নতুন মৌসুমে নতুন অস্ত্র নিয়ে ম্যানসিটির দুর্দান্ত শুরু

মৌসুম শুরুর আগে শক্তি বাড়াতে তিজ্জানি রেইন্ডার্সও রায়ান চেরকিদের দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ম্যাচে জ্বলে উঠেছেন Read more

পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যা, স্ত্রী আহত
পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যা, স্ত্রী আহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার (০১ মে) রাত আনুমানিক আড়াইটার Read more

বিরামপুরে সাংবাদিককে মারধর করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন জাতীয় পার্টির নেতা
বিরামপুরে সাংবাদিককে মারধর করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন জাতীয় পার্টির নেতা

দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুলের Read more

বাবাকে নজরবন্দি, ভাইদের আটক – সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান
বাবাকে নজরবন্দি, ভাইদের আটক – সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান

প্রায় নয় বছর আগে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স এবং প্রতিরক্ষামন্ত্রী হন। কালক্রমে তিনি হয়ে উঠেছেন সৌদি Read more

যুদ্ধের পর আশুরার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি
যুদ্ধের পর আশুরার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন খামেনি

ইসরাইল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছেন। Read more

পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের
পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের

পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন