জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক দুই নেতা, তাঁদের মধ্যে একজনকে স্থায়ীভাবে ও আরেকজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান সূত্রে জানা গেছে, সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে এবং সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে গত ৩০ জুন তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সিন্ডিকেটের অনুমোদনে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়। উল্লেখ্য, বহিষ্কৃত দুই কর্মকর্তা এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বহিস্কৃত কর্মকর্তা জাকিবুল হাসান রনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাহমুদুল আহসান লিমন সাবেক সহসভাপতি ছিলেন।প্রশাসনের কর্মকর্তারা জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এই দুই কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি তদন্ত করে তাঁদেরকে শোকজ করা হয়েছিলো। কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাজার হাজার যুবকের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা সোমবার Read more

আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার
আমতলীতে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী গ্রেফতার

বরগুনার আমতলী পৌরসভার কালিবাড়ি ২নং ওয়ার্ডে পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মহিলা কলেজের দক্ষিণ পাশে Read more

নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান
নগদের প্রধান কার্যালয়ে ‍দুদকের অভিযান

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ জুন) সকালে আর্থিক Read more

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় এসব অস্ত্র Read more

সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন