চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা এলাকার পাহাড়ের ভিতর থেকে আবুল হোসেন (৬৮) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ত্রিপুরাপাড়ার পাহাড়ের ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন হাটহাজারীর দেওয়াননগর এলাকার নজুমিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরাপাড়ার পাহাড়ের ভিতর স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পরে সীতাকুণ্ড থানার এসআই নজরুলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রথম পর্যায়ে উদ্ধার হওয়া লাশের পরিচয় না মিললেও সন্ধ্যায় নিখোঁজ ওই বৃদ্ধের ছেলে থানায় এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় একটি লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবার সূত্রে জানা গেছে, বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আলো ফেরেনি তন্ময়ের চোখে
স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আলো ফেরেনি তন্ময়ের চোখে

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তারেক শাহরিয়ার তন্ময়ের কাছে ১৮ জুলাইয়ের স্মৃতি আজও এক দুঃস্বপ্ন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২
শীর্ষ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারণা, আটক ২

সেনাবাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক ও রাজশাহী সেক্টর কমান্ডারের নাম ব্যবহার করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার Read more

ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার
ভোলার মেঘনায় ডুবে গেল বালুভর্তি বলগেট, ৩ নাবিক উদ্ধার

ভোলার মেঘনায় প্রবল স্রোতের টানে তলিয়ে গেছে এমভি নাফিজা নামের একটি বালুভর্তি বলগেট। তবে ওই বলগেটে থাকা ৩ নাবিককে জীবিত Read more

২৪ জুন: নামাজের সময়সূচি
২৪ জুন: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ফুলবাড়ীতে বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মদিলা হাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন