‘রঙ্গিন ফলের বর্ণিল উৎসব’ স্লোগানে সীতাকুণ্ড প্রেসক্লাব মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় বিভিন্ন রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত হয় ফল উৎসব।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মৌলানা তাওহিদুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তাহের, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক কমিশনার শামসুল আলম আজাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেজবাহুল আলম রাসেল, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ সলু, জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন। জুলাই যুদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা নুরুল কবীর।এই সময় বক্তারা বলেন, অনেকে দেশি ফল চেনেনই না। আঙুর, আপেল এসব বিদেশি ফল খান। কিন্তু আমাদের দেশি ফলের যে গুণগত মান ও স্বাদ, তা অনেক বিদেশি ফলের চেয়ে বেশি। দেশীয় ফলের উৎস, স্বাদ ও পুষ্টিগুণ বিশ্বমানের। দেশি ফলকে বাঁচিয়ে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সীতাকুণ্ড উপজেলার মধ্যে বিভিন্ন কৃষিজমি সচেতনতা বৃদ্ধি করতে হবে।উৎসবে বিভিন্ন রকমের ফল পরিবেশন করা হয়েছে। ফলের মধ্যে ছিল কলা, আম, কাঁঠাল, আনারস, লিচু, পেয়ারা, জাম, লটকন ইত্যাদি দেশীয় ফল।এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মান্নান, চট্টগ্রাম জেলা ছাত্র সমন্বয়ক মোহাম্মদ ওয়াহিদ, ইমরান হোসেন, ছাত্র দলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন রিফাতসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।অতিথিবৃন্দ বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আর এসময়ে প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী আয়োজন খুবই প্রশংসার দাবীদার। আমাদের সীতাকুণ্ডে বিভিন্ন ফলের বাগান রয়েছে। মৌসুম বেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল
গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা Read more

বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর
বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার Read more

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী কিয়ারা আদভানি
কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী কিয়ারা আদভানি

বিয়ের দু’বছরের মাথায় সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। সন্তানের মা-বাবা হয়েছেন তারা। মঙ্গলবার (১৫ Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া Read more

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। এর আগেও এ প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে Read more

এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র আন্দোলন, শতশত গ্রেপ্তার
এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়েছে তীব্র সরকার বিরোধী আন্দোলন। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া এই আন্দোলন থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন