হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন (৪২)।বৃহস্পতিবার (২১ আগস্ট) লিবিয়া থেকে দেশে ফেরা একদল বাংলাদেশি নাগরিকের মধ্য থেকে তাকে শনাক্ত করা হয়।সিআইডি জানায়, গ্রেপ্তার মানবপাচারকারী সাখাওয়াত হোসেন জিজ্ঞাসাবাদে জানিয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলীসহ আরও চার-পাঁচজন লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে অনুসন্ধান করছে সিআইডির মানবপাচার প্রতিরোধ ইউনিট।সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, লিবিয়ার রাজধানী ত্রিপলির বাংলাদেশ হাইকমিশন কর্তৃক প্রদত্ত আউটপাসে দেশে ফেরেন মোট ১৭৫ জন বাংলাদেশি। চার্টার ফ্লাইটযোগে আজ সকাল ৬টা ৩১ মিনিটে তারা ঢাকায় পৌঁছান। যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তথ্য লিপিবদ্ধকরণের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় সিআইডি মানবপাচার চক্রের একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে বিভিন্ন ধারায় মামলা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর থানায়ও আরেকটি মামলা আছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত হোসেন সিআইডির কাছে স্বীকার করেছেন, তিনি ৪০০ থেকে ৫০০ বাংলাদেশিকে চারটি বোটে করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে পাঠিয়েছেন। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।গ্রেপ্তার সাখাওয়াতের দেওয়া তথ্যে আরও কয়েকজন মানবপাচারকারী ও সহযোগীর নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলী (৪৭)। এছাড়া, অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন সহযোগীর তথ্যও মিলেছে, যারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচার, আটক ও মুক্তিপণ আদায়ে সক্রিয় ছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলা

মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্রদের বাড়িতে মৌসুমী ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার Read more

চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড Read more

মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
মহাসড়কে ধীরগতিতে যান চলাচল, ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টার দিকে যান চলাচল ধীরগতিতে চলতে দেখা গেছে। ঈদুল Read more

ভূঞাপুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ভূঞাপুরে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ভূঞাপুর-টাঙ্গাইল পথে যাত্রীদের কাছ থেকে চরম হারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ পরিবহনকে জরিমানা করা হয়। শুক্রবার Read more

দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ শনিবার (৩ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় বিক্রি হবে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন