নানা আলোচনা আর উৎকণ্ঠার মাঝেই এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) এই ‘ক্লাসিকো’ ম্যাচে পাকিস্তানকে রীতিমতো ধবল-ধোলাই করেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ১২৮ রানের মামুলি লক্ষ্য ভারত ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখেই টপকে গেছে।ম্যাচের এই ফলাফলকে ছাপিয়ে গেছে অন্য ঘটনা। ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। যা নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যম তথা সর্বত্রই চলছে সমালোচনা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন।নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ অসন্তোষ জানিয়ে লেখেন, ‘আজকের খেলায় খেলোয়াড়সুলভ আচরণের অভাব দেখে ভীষণ হতাশ হলাম। খেলায় রাজনীতি টেনে আনা খেলাধুলার মূল চেতনার পরিপন্থী। আশা করি ভবিষ্যতে জয়গুলো সব দলই সৌজন্যের সঙ্গে উদযাপন করবে।’এদিন ১৬তম ওভারে ছক্কা মেরে ম্যাচের সমাপ্তি টানেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর সতীর্থ শিভম দুবের সঙ্গে মুষ্ঠি ঠুকে জয় উদযাপন করে সরাসরি ড্রেসিংরুমের পথে হাঁটেন। ডাগআউটে নিজেদের সতীর্থদের সঙ্গে করমর্দন করলেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো আলাপ বা করমর্দন হয়নি। অন্যদিকে, সবুজ জার্সিধারীরাও নিজেদের মধ্যে করমর্দন সেরে মাঠ ছাড়েন।প্রসঙ্গত, গত এপ্রিলে ভারতের কাশ্মীরের পেহেলগাম হামলার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এই ধারাবাহিকতায় ভারতে অনুষ্ঠিত এশিয়ান কাপ হকিতে অংশগ্রহণ করেনি পাকিস্তান। এশিয়া কাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের আগেও কম জল-ঘোলা হয়নি। অনেক ভারতীয় সাবেক ক্রিকেটারই এই ম্যাচ বয়কটের দাবি তোলে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তদন্তের নামে প্রহসন করছে ইসি, অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ
তদন্তের নামে প্রহসন করছে ইসি, অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) ‘তদন্তের নামে প্রহসন’ করছে বলে অভিযোগ উঠেছে। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলোর দাবি, Read more

২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু
২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু

পুষ্টিহীনতায় ভুগে গত ছয় মাসে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে অন্তত ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। ডক্টর উইথআউট বর্ডার এ তথ্য জানিয়েছে। Read more

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি: তাহসান
পাবলিক ফিগার হিসেবে বেঁচে থাকার ভারটা অসম্ভব বেশি: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন