বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও ইতিহাসের নতুন অধ্যায়ে নিজের নাম লিখলেন। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সে রবিবার (২৪ আগস্ট) রাতে সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নেমে এক অনন্য কীর্তি গড়েছেন সাকিব। নিজের ক্যারিয়ারের ৫০০তম উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একটা বিশ্বরেকর্ডও গড়া হয়ে গেছে তার।সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে আজ সাকিব তুলে নিইয়েছেন ৩ উইকেট। তার প্রথম উইকেটটি সাকিবকে এনে দেয় বিশ্বরেকর্ডটি। ইনিংসের ১৫তম ওভারে এবং নিজের প্রথম ওভারেই পাকিস্তানি তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন তিনি। সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেলেন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই টাইগার অলরাউন্ডার। ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে একটা দিক থেকে সাকিব আগের চার জনের চেয়ে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো বাঁহাতি বোলার এই অর্জনটা ঝুলিতে পুরলেন। এর আগে যারা ৫০০ উইকেট নিয়েছেন তারা সবাই ডানহাতি। তালিকায় আছেন রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)।এই মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। একটা দিক থেকে এখন তিনি সবার চেয়ে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তার রান এখন ৭ হাজার ৫৪৯। অর্থাৎ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ছুঁলেন অনন্য কীর্তি—৭ হাজার রান ও ৫০০ উইকেট।এই অর্জনের পথে বাংলাদেশ দলের হয়ে এবং বিপিএলে সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে তার শিকার ৬৩টি, সিপিএলে ৪০টি এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ২৮টি।এখন পর্যন্ত ৪৫৭ ম্যাচে খেলেছেন সাকিব। পেয়েছেন পাঁচবার পাঁচ উইকেট ও বারোবার চার উইকেট। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি পাঁচ উইকেট আছে শুধু ডেভিড ভিসের, যিনি দক্ষিণ আফ্রিকা ও পরে নামিবিয়ার হয়ে খেলেছেন। তার সংগ্রহ সাতটি পাঁচ উইকেট।শেষ কিছু দিন ধরে সাকিবের সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না। এবারের সিপিএলে সব মিলিয়ে পেয়েছিলেন মোটে ১ উইকেট। তবে আজ এক ম্যাচেই নিলেন ৩ উইকেট। আর তাতেই বিশ্বরেকর্ডটা এসে লুটিয়ে পড়ল তার পায়ে। বিশ্ব ক্রিকেটে নতুন করে আবারও প্রমাণ হলো অলরাউন্ডার মানেই সাকিব আল হাসান। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪

চাঁদাবাজির অভিযোগে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ‘হাতকাটা’ টিপুসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র Read more

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের আহ্বান শেহবাজের
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের আহ্বান শেহবাজের

‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।’আজ বৃহস্পতিবার (১১ Read more

একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন
একনেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ১৭ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার Read more

ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো রাশিয়া-চীন, ঘটেনি কোনো প্রাণহানি
ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানালো রাশিয়া-চীন, ঘটেনি কোনো প্রাণহানি

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলায় কোনো Read more

সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার
সৌদি আরব থেকে আমদানি হচ্ছে ১৯১ কোটি টাকার সার

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৯১ কোটি ৪১ Read more

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার
বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার

বড়দিন উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট ও তার সংলগ্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন