ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়ে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আলি শাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘সোমবার (১৬ জুন) রাতে হঠাৎ করে একটি সামরিক সুযোগ আসে। ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের ভেতরে একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রে সফল হামলা চালায়, যেখানে আলি শাদমানি অবস্থান করছিলেন। তিনি ছিলেন যুদ্ধকালীন চিফ অব স্টাফ, আইআরজিসির সবচেয়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী।’আলি শাদমানি আইআরজিসির প্রকৌশল ও নির্মাণ শাখা খাতাম আল-আনবিয়া’র কেন্দ্রীয় সদরদপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধাবস্থায় ইরানের সামরিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের দায়িত্ব ছিল এই ইউনিটটির ওপর।তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ হামলা বা মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়নি। দেশটির রাষ্ট্রীয় বা বেসরকারি সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি।এর আগে, ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। সেইসব হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং খাতাম আল-আনবিয়ার তৎকালীন কমান্ডার জেনারেল গোলামআলি রশিদ।এরপরই আলি শাদমানিকে নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। একই সঙ্গে তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করা হয়।দুই দেশের চলমান পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ইরানের কমপক্ষে ২২৪ এবং ইসরায়েলের ২৪ জন নাগরিক নিহত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা
নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা

নড়াইলে তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতণ্ডার জেরে ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে Read more

স্টাডি ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি
স্টাডি ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি

ইতালি পড়তে আগ্রহী বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস।বৃহস্প‌তিবার Read more

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সেনানায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ আর নেই (ইন্না Read more

সাহস, ত্যাগ ও মানবতার প্রতীক বাংলাদেশি শান্তিরক্ষীরা
সাহস, ত্যাগ ও মানবতার প্রতীক বাংলাদেশি শান্তিরক্ষীরা

আজ বৃহস্পতিবার, ২৯ মে—আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এবারের প্রতিপাদ্য ‘শান্তিরক্ষার ভবিষ্যৎ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় Read more

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে Read more

যশোর হাসপাতালে রাতে ডাক্তার নেই, চিকিৎসা চালান আয়া-ওয়ার্ডবয়
যশোর হাসপাতালে রাতে ডাক্তার নেই, চিকিৎসা চালান আয়া-ওয়ার্ডবয়

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখা মেলে না। ফলে সরকারি হাসপাতালে রোগীরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন