বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও জালিয়াতি প্রতিরোধে এবার আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর কারিগরি ও পেশাগত বা পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল এবং শেষ হবে ৭ মে। এই পরীক্ষাগুলো ঢাকাসহ সকল বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। পিএসসি পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির জন্য পরীক্ষার্থীদের কমপক্ষে ৩০ মিনিট আগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। মোট ১২ হাজার ৩৮৫ পরীক্ষার্থী এই পর্যায়ে অংশ নেবে।পিএসসি নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, মোবাইল ফোন, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ রাখা যাবে না। এছাড়া চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো ইলেকট্রনিক ডিভাইসও নিষিদ্ধ। এই ধরনের সামগ্রী সঙ্গে রাখা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধানও রয়েছে। পরীক্ষার দিনে প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিবিড় তল্লাশি করা হবে। পিএসসি ইতিমধ্যে পরীক্ষার্থীদের মোবাইলে খুদে বার্তা (এসএমএস) মাধ্যমে নির্দেশনা পাঠানো শুরু করেছে।পরীক্ষার সময় কানের ওপর কোনো ধরনের আবরণ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কানের ওপর আবরণ রাখলে পরীক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে চিকিৎসার কারণে শ্রবণ সহায়িকা (হিয়ারিং এইড) ব্যবহার আবশ্যক হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেভাগে কমিশনের লিখিত অনুমোদন নিতে হবে।পিএসসি জানিয়েছে, এসব ব্যবস্থা গ্রহণের মূল উদ্দেশ্য হল পরীক্ষা শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি রোধ করা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক
যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক

যশোরে মৃত শিক্ষিকার পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ গ্রহণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে দুর্নীতি দমন Read more

ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম
ছাত্রসমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে: ফয়জুল করীম

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর Read more

খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়িতে সম্প্রতি সন্ত্রাসীদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন Read more

সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১

গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) Read more

হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন
হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন

কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে—এসবের ওপর নির্ভর করে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন