বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।রবিবার রাতে নবগ্রাম রোড সরদারপাড়ার মিজানুর রহমান খানের ম্যানশন এবং রুইয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নগরীর জিয়া সড়কের মিলন মল্লিকের স্ত্রী নিপা (৪২) এবং নবগ্রাম রোডের রুইয়া এলাকার ইলিয়াস খানের স্ত্রী অন্তরা আক্তার (২৮)। সোমবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হোসেন খান। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল ও এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা করা হয়েছেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত নিপা মিজানুর রহমান খানের ভবনের চারতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিপার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৪টি প্যাকেটে ১০ কেজি গাঁজা জব্দ করা হয় অন্যদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রুইয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগ থেকে আরও ৬ কেজি গাঁজাসহ অন্তরা আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অন্তরা ও নিপা পরস্পর যোগসাজশে এই মাদক কারবার চালিয়ে আসছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!

সারা দেশের মতো প্রায় এক মাস ধরে শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণাঞ্চলজুড়েই এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধিতে Read more

সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা, অস্ত্রসহ হামলাকারী আটক
সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা, অস্ত্রসহ হামলাকারী আটক

আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার Read more

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু Read more

গোপালগঞ্জ ঘটনায় কড়া বার্তা অন্তবর্তীকালীন সরকারের
গোপালগঞ্জ ঘটনায় কড়া বার্তা অন্তবর্তীকালীন সরকারের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে সরকারের প্রেস Read more

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন