সিঙ্গাপুর প্রবাস থেকে মেয়ের মোবাইলে কুপ্রস্তাব দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কলহের জেরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছেন আলম মিয়া নামে এক ব্যক্তি। ফলে হুমায়ুন কবিরসহ চার পরিবারের সদস্যরা কাঁদা পানি মাড়িয়ে বাড়ির পেছন দিয়ে চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের অষ্টমুনসিয়া গ্রামে।সরেজমিনে জানা যায়, আলম মিয়া ও তার লোকজন হুমায়ুন কবিরের বাড়ির তিন পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন। যার কারণে বাড়ি থেকে বের হতে পারছে না চারটি পরিবার। ভুক্তভোগী কবিরের বাড়ির তিন পাশে বেড়া দিয়ে আটকিয়ে পথ বন্ধ করে দেয়ার জন্য গত ২৪ সেপ্টেম্বর মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।আলম মিয়া বলেন, তার মেয়ের মোবাইল ফোনে হুমায়ুন কবিরের ছেলে সেলিম সিঙ্গাপুর থেকে আপত্তিকর মেসেজ পাঠায়। এ বিষয়ে তার স্ত্রী ও মেয়ে সেলিমের পরিবারকে জানাতে গেলে কয়েকজন মিলে তার স্ত্রী ও মেয়েকে মারধর করেছে। এ কারণে তিনি তার নিজের জায়গায় বাঁশের বেড়া দিয়েছেন।হুমায়ুন কবির বলেন, আমার ছেলে সিঙ্গাপুর প্রবাসী, সে বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। কে বা কারা তার মেয়ের মোবাইলে মেসেজ পাঠায় তা আমাদের জানা নেই। মেসেজ দেখাতে বলেছি কিন্তু দেখায় না। সেই মেসেজের সূত্রধরে প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া করে। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় এ নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে আলম ও তার লোকজন আমাদের বাড়ির তিন পাশে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করার খবর পেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে পাঠিয়ে আলম মিয়াকে বেড়া খুলে দেয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু বেড়া এখন পর্যন্ত খুলে নাই। বিষয়টি অমানবিক।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই রমিজ রায়হান জানান, এক পক্ষ পূর্ব বিরোধের জের ধরে চলাচলের পথে বাঁশ দিয়ে বেড়া দিয়েছে। দুপক্ষই থানায় অভিযোগ করেছেন। দুপক্ষকে থানায় আসার জন্য ডেকেছিলাম কিন্তু তারা আসে নাই।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা
সেনাবাহিনীর হস্তক্ষেপে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট ইজারাদারকে শাস্তির আওতায় আনা হয়েছে। রবিবার (০১ জুন) দুপুর Read more

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

মধ্যপ্রাচ্যে চলতি বছরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ Read more

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?

ভারত ও পাকিস্তানের সংঘর্ষের সময় তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই আবহে তুরস্ককে নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক Read more

দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল
দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার Read more

ভারত থেকে ২১ দিনে ৭১০০ মেট্রিক টন চাল আমদানি
ভারত থেকে ২১ দিনে ৭১০০ মেট্রিক টন চাল আমদানি

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২১ দিনে বেনাপোল বন্দরে এসেছে ৭ হাজার একশো মেট্রিক টন চাল। ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন