সারাদেশে ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।শুক্রবার (০৬ জুন) দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে গাইবান্ধায় সাতজন, ময়মনসিংহে চারজন, ঝিনাইদহে দুজন, কিশোরগঞ্জে দুজন, টাঙ্গাইলে দুজন, কুমিল্লায় দুজন এবং মাদারীপুরে একজন রয়েছেন।গাইবান্ধা:জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের লিয়াকত হোসেন (১৮), ইউনুছ (২০), ও অটোরিকশাচালক গনি মিয়া (৪০); একই গ্রামের আজিবর রহমান (৪০); কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২২) দুর্ঘটনায় মারা যান। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ময়মনসিংহ:ময়মনসিংহের তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫), তার ছেলে মো. হাসান মিয়া (৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুটা গ্রামের মো. মন্নাছ মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৫) ও একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হবি (৪৫)।ঝিনাইদহ: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- হরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের মাদরাসাপড়ুয়া ছেলে আদনান (১০) ও কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে কলেজছাত্র কাজল (১৮)। এ সময় আরও দুজন আহত হয়েছেন। তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।টাঙ্গাইল:ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছেন। বাসের ছাদ থেকে পড়ে নিহতের নাম রানা ইসলাম (২৩)। নিহত রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে। স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।অপরদিকে, কালিহাতী এলাকায় টেনের ছাদ থেকে পড়ে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।কিশোরগঞ্জ:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- পান্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৫৫)।কুমিল্লা: কুমিল্লায় দুই উপজেলায় যাত্রীবাহী বাস খাদের পড়ে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।নিহতরা হলেন- নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর গ্রামের বোকদাত মিরার মেয়ে সুমাইয়া আক্তার (১৯) এবং একই থানার আলমশ্রী গ্রামের প্রয়াত গজু মিরার মেয়ে পুষ্প আক্তার (২৪)।মাদারীপুর:মাদারীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ মাদক কারবারি আটক
কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ মাদক কারবারি আটক

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ক্রমাগতভাবে মাদক অপরাধ নিয়ন্ত্রণের প্রয়াস হিসেবে ৩ নারীসহ ৮ জন মাদক কারবারিকে আটক করেছে কেরানীগঞ্জ Read more

নিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস
নিজের ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগই আফ্রিকায় দান করবেন বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন তার সম্পদের বেশিরভাগই আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের সেবার উন্নয়নে ব্যয় করা Read more

সুদানে বিদ্রোহীদের হামলায় ৪০০ জনেরও বেশি নিহত: জাতিসংঘ
সুদানে বিদ্রোহীদের হামলায় ৪০০ জনেরও বেশি নিহত: জাতিসংঘ

সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সাম্প্রতিক হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।মঙ্গলবার Read more

ইরানি জনগণের পাশে থাকবে রাশিয়া: পুতিন
ইরানি জনগণের পাশে থাকবে রাশিয়া: পুতিন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য Read more

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়া এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (৪২) নামে এক Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন