ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ।সকালে ক্যাম্পাসে ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই অনেকে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে ও দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।এদিকে, ভোটকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও।গত রোববার (৭ সেপ্টেম্বর) ছিল প্রচারণার শেষ দিন। সারাদিন ক্যাম্পাসজুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা। টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ ভবন ও আবাসিক হলগুলোতে কর্মীদের সরগরম পদচারণায় মুখর ছিল বিশ্ববিদ্যালয়।এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশে এস আলমের নামে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে এস আলমের নামে থাকা সম্পদ ক্রোকের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে বিদেশে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ Read more

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

নরসিংদীতে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পুলিশ দুইজনকে হাতেনাতে আটক করলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আটককৃত Read more

ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও Read more

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় Read more

রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রংপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট Read more

চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন
চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন

চতুর্থ দিনের মতো চলছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। আজ বুধবার (১৫ অক্টোবর) লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন