চিকিৎসক সংকট সহ নানান অজুহাতে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দীর্ঘদিন ধরে জনবল সংকটের অজুহাতে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। যার ফলে পড়ে থেকে নষ্ট হচ্ছে ওটি রুমের কোটি টাকার সরঞ্জাম। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে প্রাইভেট ক্লিনিকগুলোতে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। তাদের খরচও বাড়ছে কয়েকগুণ। গ্রামীন জনপদে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষে ১৯৬৩ সালে ৩১ শয্যা বিশিষ্ট গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মান করা হয়। রোগীদের চাহিদা বিবেচনায় ২০০৬ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করে নতুন ভবনে ২০১৭ সালে রুগীদের সেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিভিন্ন পদে জনবল সংকট থাকার কারনে ৪ লক্ষাধিক মানুষের সেবায় দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক্সরে মেশিন, অপারেশন থিয়েটার সহ সবই আছে শুধু প্রয়োজনীয় চিকিৎসকের অভাব।উপজেলা এই স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্র জানায়, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পদ রয়েছে ১০৭ টি। যার মধ্যে কর্মরত রয়েছে ৬৫ জন আর শূন্য রয়েছে ৪২ জনের পদ। ২১ জনের চিকিৎসক পদে কর্মরত রয়েছে ৮ জন, শূন্য রয়েছে রয়েছে ১৩ টি চিকিৎসকের পদ। এছাড়াও যে সকল গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে তার অধিকাংশ গুলোতেই শূন্য পদের সংখ্যা বেশি রয়েছে। স্থানীয় এলাকাবাসীরা জানান, হাসপাতালে দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ঠিকমতো চিকিৎসক পাওয়া যায় না। নানান অজুহাতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান দেওয়া উচিত। চিকিৎসা সেবা নিতে আসা সেলিম রেজা বলেন, সরকারি হাসপাতালে আমরা কম খরচে অপারেশন করাতে পারব এমনই হওয়া উচিত কিন্তু তা আর হয়না। অপারেশন দীর্ঘদিন বন্ধ আছে। আমরা অল্প খরচে চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছি। এই সরকারি হাসপাতালের অনেক ডাক্তারই বাইরে অপারেশন করছে ক্লিনিক গুলোতে কিন্তু এখানে অপারেশন সেবা বন্ধ রয়েছে নানান অজুহাতে। সোনিয়া আক্তার বলেন, আমি ডেলিভারি অপারেশন হওয়ার জন্য এর আগে সেখানে গিয়েছিলাম। কিন্তু ডাক্তার না থাকার কারণে অপারেশন হয়নি। তাই বাধ্য হয়ে স্থানীয় ক্লিনিকে অপারেশন করাতে হয়। এতে আমাদের খরচ বেড়ে যায়। তাই দ্রুত অপারেশনের ডাক্তার প্রয়োজন। সদর হাসপাতালে অপারেশনের ডাক্তার খুব গুরুত্বপূর্ণ। মিয়ারুল ইসলাম নামের একজন বলেন, কিছুদিন আগে  আমার হাত ভেঙ্গে গেলে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তারা অন্য ক্লিনিক থেকে এক্সরে করিয়ে আনতে বলে। যদি হাসপাতালে এক্সরে মেশিনটা  চালু থাকতো তাহলে আমার অল্প খরচে হয়ে যেত কারণ বাইরে অনেক অনেক খরচ বেড়ে যায়। আর হাসপাতালে অতি দ্রুত অপারেশনের ডাক্তার প্রয়োজন না হলে অনেক ভোগান্তি পোহাতে হয়।গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানী বলেন, এনেস্থিসিয়া ও সার্জারি ডাক্তার না থাকার কারণে দীর্ঘদিন অপারেশন হচ্ছে না। এনেস্থিসিয়া, সার্জারি ডাক্তার সহ যেসকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান হলে আমরা অতি দ্রুত অপারেশন শুরু করতে পারবো। আমার এখানে যোগদান করা প্রায় তিন বছর হচ্ছে। এই তিন বছরে মাত্র একটি সিজারিয়ান অপারেশন হয়েছে গত বছরের অক্টোবর মাসে। আর এক্সরে মেশিন যিনি চালাতেন তিনি গত ফেব্রুয়ারি ২০ তারিখে অবসরে গেছেন। তারপর থেকেই এক্সরে বন্ধ আছে। আশা করছি অতি দ্রুত সব সমস্যা সমাধান হয়ে যাবে। তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অন্য কোনো সমস্যা নেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক
সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক

শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে প্রেমিক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে Read more

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলায় পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন Read more

ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান
ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান

চলতি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে দুই ম্যাচে বাজেভাবে হেরেছে পাকিস্তান। তাছাড়া ভারতের বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে জয়হীন পাকিস্তান। দুই Read more

১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক
১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ পরিবহনের মালিক

বাংলাদেশের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ দীর্ঘ ১৫ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরেছেন।শনিবার (১০ Read more

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল নারীর মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় থালা-বাসন পরিষ্কার করতে গিয়ে ধনু নদীতে ডুবে নিখোঁজ পার্বতী রানী বিশ্বাস (৫০) এর ৪৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Read more

সহকর্মীর সঙ্গে গোপনে প্রেম, নেসলের সিইও বরখাস্ত
সহকর্মীর সঙ্গে গোপনে প্রেম, নেসলের সিইও বরখাস্ত

খাদ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে সোমবার তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাহী (সিইও) লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করেছে। অভিযোগ রয়েছে, তিনি তার অধীনস্থ এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন