ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করার ঘটনায় দোষীকে ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকারকে একটা লাস্ট চান্স দিচ্ছি। সবার নিরাপত্তা নিশ্চিত করুন।”শুক্রবার ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ওসমান হাদীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর তিনি এ সব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, “সহযোদ্ধা ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। জুলাইযোদ্ধা শহীদ পরিবার সবাই শঙ্কায় আছেন। হাদী ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। ইনশাআল্লাহ আমরা আবারও প্রতিরোধ করব।”নাহিদ বলেন, “আমাদের ব্যানার ভিন্ন হতে পারে কিন্তু তিনি আমাদের সহযোদ্ধা। এই হামলার পেছনে দায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”তিনি বলেন, “আজ থেকে আমরা মাঠে থাকব।”তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। নাহিদ ইসলাম বলেন, “ওসমান হাদী জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছেন।”সরকারকে হুঁশিয়ারি দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “সরকারকে আমরা বলব, লাস্ট চান্স দিচ্ছি। দোষীদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা সরকারের বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশনে যাব।”এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর..
ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর..

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় থেকে এক ভূয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় Read more

সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে মামলার ৮ আসামির সবশেষ আসামিও গ্রেফতার Read more

রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা
রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৩৭টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৬৩টি আসনে এখনো Read more

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হতে যাচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) Read more

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার কাজ করবে: উপদেষ্টা ফরিদা আখতার

কৃষিতে বালাই নাশক অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার মৎস্য সম্পদের ক্ষতি করবে, তেমনি মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করবে। তাই এগুলো বন্ধ করতে Read more

বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার
বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ চাষির করা চাঁদাবাজি মামলায় মো. অলিউল্লাহ্ ওরফে অলি নামে এক খাদ্যকর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন