চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) ভোরে কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে গেলে মাটি চাপায় নিহত হন তাঁরা। প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা হলেন, আব্দুর রহিমের পুত্র রোহান, ইমরান হোসেনের পুত্র মিসবাহ। আহতরা হলেন মোস্তাক মিয়ার পুত্র সিয়াম ও আবুল কাশেমের পুত্র সিফাত প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে পাহাড়টির স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। এরই পরিণতিতে বুধরাতে বৃষ্টি হলে বৃহস্পতিবার ভোরে হঠাৎ পাহাড়ধস ঘটে। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, আমরা অনুমতি নিয়ে পাহাড় কাটছি তবে পাহাড়ধসের বিষয়ে এখন পর্যন্ত কোন সংবাদ পায়নি। আমি খোঁজখবর নিচ্ছি। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, আহত অবস্থায় দুজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়।  ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান  গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। মনিরুল ইসলাম মনির বরগুনা সদর উপজেলার Read more

ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি Read more

পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন
পূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন