৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা ব্যয়ে সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৩৫ হাজার টন এমওপি সার।বুধবার (২২ অক্টোবর) ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বরগুনায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন ১টি বাফার গোডাউন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সার্বিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ৫ম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।সৌদি আরব থেকে এ সার কিনতে ১৫১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ৭৬০ টাকা ব্যয় হবে। এতে প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪১৩.৩৩ মার্কিন ডলার।বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৭ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।মরক্কো থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ৩৬০ কোটি ০১ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭৩৫.৩৩ মার্কিন ডলার।কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ‘বিদেশি অর্থনৈতিক করপোরেশন (প্রোডিন্টর্গ)’ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৫ম লটের ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।রাশিয়া থেকে এ সার আমদানিতে ব্যয় হবে ১৫২ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৫৬.২৫ মার্কিন ডলার।এ ছাড়া বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় প্যাকেজ-৪ এর লট-৫ [বরগুনা (১০ হাজার মেট্রিক টন)]-এর অধীন ১টি সাইটে গোডাউন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান এম/এস এমবিএল-আরএফএল। এতে ব্যয় হবে ৫১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ২৯৫ টাকা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে

পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার Read more

উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি
উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি

গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর উত্তরায়। স্থানীয়রা বলছেন, প্রতিদিন দোকান থেকে চুরি হচ্ছে, পথচারীরা ছিনতাইয়ের Read more

নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া

সরকার নতুন ২টি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। ২ নেতার নতুন ২টি টেলিভিশন Read more

টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার
টাঙ্গাইলে ভুয়া পুলিশ গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার টাঙ্গাইলের Read more

এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম
এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম

এনসিপির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।রোববার (২৮ ডিসেম্বর) রাতে ‘আমার রাজনৈতিক অবস্থান’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন