পাবনার ভাঙ্গুড়া পৌরসভার আরাজি পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুনের বিরুদ্ধে এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। সন্তান ও বাবার চিকিৎসার অজুহাতে দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। তার বাড়ি উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে হলেও তিনি পৌরশহরের একটি ভাড়া বাসায় থাকতেন।এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশাত রেহানা গত ৩১ জুলাই তাকে শোকজ করেন। এতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। এরপরেও এখন পর্যন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি, এমনকি শোকজের কোনো জবাবও দেননি।এদিকে ওই শিক্ষিকার বিরুদ্ধে তার ব্যাংক কর্মকর্তা বান্ধবীর ১৫ ভরি স্বর্ণের গহনা চুরির অভিযোগে গত ৯ জুলাই ভাঙ্গুড়া থানায় একটি মামলা হয়। তবে ওই মামলায় বর্তমানে তিনি ৬ সপ্তাহের জামিনে রয়েছেন।জানা গেছে, গত বছরের ১ সেপ্টেম্বর এক মাসের জন্য অসুস্থতা জনিত ছুটি নেন শিক্ষিকা সানিমুন। পরে আরো কয়েক দফা ছুটি বাড়িয়ে নেন তিনি। সর্বশেষ তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে গত ২৬ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত দুই মাসের বিশেষ ছুটি নিয়ে তা প্রধান শিক্ষিকাকে অবহিত করেন। কিন্তু তার এই ছুটি মঞ্জুর করা হয় না। অবশেষে বিনা ছুটিতে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় গত ৩১ জুলাই তাকে শোকজ করা হয়। কিন্তু আজ পর্যন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি, এমনকি শোকজের জবাবও দেননি।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশাত রেহানা বলেন, ‘অসুস্থতা জনিত ছুটি শেষ হওয়ার পরও ওই শিক্ষিকা বিদ্যালয়ে যোগদান না করায় তাকে গত ৩১ জুলাই শোকজ করা হয়। তারপরেও তিনি বিদ্যালয়ে যোগদান করেননি, এমনকি শোকজের কোনো জবাবও দেননি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন বলেন, ‘আমার সন্তান ও বাবার অসুস্থতার জন্য এতোদিন ছুটিতে ছিলাম। আর মে থেকে জুলাই পর্যন্ত দুই মাস আমি অর্জিত ছুটি কাটিয়েছি। আমাকে শোকজ করা হয়েছে ৩১ জুলাই। আর আমি নোটিশ পেয়েছি গত ৭ আগস্ট। তাই শোকজের জবাব দেইনি।’তিনি আরও বলেন, ‘যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে একটা মামলা হয়েছে। তাই এ মামলা শেষ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবো না।’উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী জানান, ‘ওই শিক্ষিকা এতোদিন অসুস্থতা জনিত ছুটিতে ছিলেন। তবে তার দুই মাসের বিশেষ ছুটিটা মঞ্জুর করা হয়নি। আর ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার সবকিছুই জেলা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউপিইউ কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশকে ড. ইউনূসের অভিনন্দন
ইউপিইউ কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য বাংলাদেশকে ড. ইউনূসের অভিনন্দন

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ Read more

যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন
যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন Read more

আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা
আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা

আল আকসা মসজিদের ভেতরে ইসরাইলের ইহুদিরা দলবদ্ধভাবে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং তাদের পতাকাও ওড়াচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান Read more

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমেছে, যার কারণে বিশ্ববাজারে এর মূল্য Read more

চকরিয়ায় এক রাতে ব্যবসায়ী ও অটোরিকশাচালক খুন
চকরিয়ায় এক রাতে ব্যবসায়ী ও অটোরিকশাচালক খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ও সকালে এ Read more

‘জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না’
‘জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না’

আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন, তা যদি বাতিল না করে, তাহলে আমরা মোংলা বন্দরকে অচল করে দিবো। মোংলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন