জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার স্বনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মাহবুবুল হক কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর-২ কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মুহাম্মদ মারগুবুল হক। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ ৫ বছর ধরে ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন।মরহুম মাওলানা মাহবুবুল হক কাসেমী ১৯৬৪ খ্রিস্টাব্দে পিরোজপুর জেলার জিয়ানগর থানার নলবুনিয়া গ্রামে এক দ্বীনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মাওলানা শামসুল হক এবং দাদা ছিলেন মৌলভি নাজেম আলী হাওলাদার। মাতুল ও পিতুল উভয় দিক থেকেই তিনি আলেম পরিবারে লালিত-পালিত হন।শৈশবেই নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি দ্বীনি শিক্ষার পথে অগ্রসর হন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দারুল উলুম বাদুরা মাদরাসায় উর্দু, ফার্সি ও মিযান জামাত সম্পন্ন করেন। এরপর গোপালগঞ্জের কোটালিপাড়ার কাজুলিয়া মাদরাসায় নাহবেমীর ও হেদায়াতুল্লাহ জামাত শেষ করেন। ১৯৭৮ সালে গরহরডাঙ্গা দারুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসা থেকে কাফিয়া জামাত সমাপ্ত করে বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হন।১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় শরহে জামী, শরহে বেকায়া ও হেদায়া জামাত সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারতের দারুল উলুম দেওবন্দে জালালাইন, মেশকাত, তাকমিলে দাওরা ও তাকমিলে আদব সম্পন্ন করেন। মেশকাত জামাতে তিনি কৃতিত্বের সাথে মেধাতালিকায় উত্তীর্ণ হন। দারুল উলুম দেওবন্দে তাঁর গড় নম্বর ছিল অত্যন্ত উঁচু, যার কারণে ইফতা বিভাগে ভর্তির সুযোগ তৈরি হলেও তৎকালীন সদরুল মুদাররিসীন হযরত মাওলানা মেরাজুল ইসলাম (রহ.)-এর পরামর্শে তিনি তাকমিলে আদবে অধ্যয়ন অব্যাহত রাখেন।১৯৮৭ সালে তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ের অধীনে উর্দু সাহিত্যে মাস্টার্স সমমানের কামেল পরীক্ষায় অংশগ্রহণ করে প্রশংসনীয় ফলাফল অর্জন করেন এবং বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। একই সময়ে দারুল উলুম দেওবন্দ থেকে খোশখাত বা ক্যালিগ্রাফিতে বিশেষ সনদও অর্জন করেন।শিক্ষকতা জীবনের সূচনা হয় ভারতের রাজস্থানের জামিয়া লতিফিয়ায়। ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সেখানে তিনি বুখারি শরিফ, তিরমিজি, মুসলিম ও মিশকাত শরিফের দরস প্রদান করেন। পরবর্তীতে ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জামিয়া রহমাতুল্লাহ আমলাপাড়া মাদরাসায় এবং ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত জামিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদরাসায় শিক্ষকতা করেন। ২০০০ সালে জামিয়া ইসলামিয়া লালমাটিয়ায় দাওরায়ে হাদিস চালু হলে তিনি সেখানে বুখারি ও তিরমিজি শরিফের দরস শুরু করেন। দীর্ঘদিন তিনি নাজেমে তালীমাতের দায়িত্বও পালন করেন এবং আমৃত্যু জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি লালমাটিয়া মাদরাসার পাশাপাশি লালবাগ জামিয়া শায়েখিয়া, জামিয়া আবরারিয়া কামরাঙ্গীরচরসহ বিভিন্ন মাদরাসায় বুখারি শরিফের দরস প্রদান করেন। ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জের ঐতিহাসিক কেল্লা শাহী মসজিদে নিয়মিত খতিবের দায়িত্ব পালন করেন। ইসলাহি ও তাসাউফের ক্ষেত্রে তিনি দারুল উলুম দেওবন্দে অধ্যয়নকালেই হযরত মাওলানা মছিহুল্লাহ খান জালালাবাদী (রহ.)-এর হাতে বাইআত গ্রহণ করেন। পরবর্তীতে হযরত শাহ আবরারুল হক (রহ.) এবং এরপর হযরত আল্লামা মাওলানা কমরুদ্দীন সাহেবের হাতে রুজু ও বাইআত গ্রহণ করে খেলাফত লাভ করেন। মরহুম মাওলানা মাহবুবুল হক কাসেমী সৌদি আরব, থাইল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে সফর করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর ইন্তেকালে দেশের আলেম সমাজ, ছাত্রবৃন্দ ও ভক্ত-অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁকে গ্রামের বাড়ি নলবুনিয়ায় দাফন করা হবে। আল্লাহ তাআলা এই মহান আলেমকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য ছাত্র-মুরিদকে সবরে জামিল দান করুন। আমিন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ
বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

লিবিয়া প্রবাসীর কষ্টার্জিত প্রায় তিন কোটি টাকার সহায়-সম্পদ, বাড়ি, গাড়ি ও স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে মাদারীপুরের এক নারীর Read more

ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা
ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে চলমান অনশন কর্মসূচির মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে Read more

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমনের জায়গায় শান্ত
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমনের জায়গায় শান্ত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাটিং Read more

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে বিবৃতি দিল ইইউ

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশিদের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ভবিষ্যতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন