ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ ফ্রিজ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ব্রাসেলসে ইইউ’র সদস্যরাষ্ট্রগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।ইইউ’র কর্মকর্তারা জানান, ফ্রিজ করা এই অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যয় করা হবে। আগামী ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেনের জাতীয় বাজেটে সহায়াতাও দেওয়া হবে এই অর্থ থেকে। ইইউ’র সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ এবং ২০২৭ সালে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে এই ফ্রিজ করা অর্থ থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ হিসেবে প্রদান করা হবেচ।তবে এক্ষেত্রে ইউক্রেনকে একটি শর্ত পালন করতে হবে। সেটি হলো রাশিয়া যদি দেশটিকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়, তাহলে ইউক্রেনও কিস্তির ভিত্তিতে রাশিয়াকে এই অর্থ বুঝিয়ে দেবে।আগামী ১৮ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে দাপ্তরিকভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিলো ইইউ। ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর করার পর রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত অর্থ ও সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছিল ইইউ। এতদিন প্রতি ছয় মাস পর পর সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতো। তবে শুক্রবারের বৈঠকের পর আর এমন বৈঠকের প্রয়োজন হবে না।ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া এসভিরিদেঙ্কো ইইউ’র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, “ন্যায়বিচার এবং জবাবদিহিতার বিবেচনায় এটি একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। ইইউ’র এ সিদ্ধান্ত ক্ষতিপূরণ ঋণ ব্যবস্থার ভিত্তিকে শক্তিশালী করবে এবং রুশ বাহিনী কী পরিমাণ ধ্বংসযজ্ঞ আমাদের দেশে চালিয়েছে, তা রাশিয়াকে অনুভব করাবে।”শুক্রবারের বৈঠক শেষে ইইউর বর্তমান প্রেসিডেন্ট এবং ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে, তবে তিনি আশা করছেন যে ১৮ ডিসেম্বরের বৈঠকে এসব চ্যালেঞ্জ কেটে যাবে।এদিকে ইইউ’র এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানায়, “ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থ-সম্পদ চুরির নতুন উপায় বের করেছে।”সূত্র : রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বোনাস
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বোনাস

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৫০ শতাংশ বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আগামী ঈদুল আজহায় Read more

গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি
গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেব তুরস্কের কোনো মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। তারা Read more

বরিশালে মে মাসে অপরাধের ছড়াছড়ি: খুন ৬, ধর্ষণ ২৮
বরিশালে মে মাসে অপরাধের ছড়াছড়ি: খুন ৬, ধর্ষণ ২৮

বরিশাল শহরসহ গোটা জেলায় গত এক মাসে অর্থাৎ মে মাসে ২৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৯টি Read more

বরগুনায় এক ইলিশ বিক্রি সাড়ে সাত হাজার টাকা
বরগুনায় এক ইলিশ বিক্রি সাড়ে সাত হাজার টাকা

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে মণ ১ লাখ ৭০ হাজার Read more

কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে : ম্যাখোঁ
কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত হবে : ম্যাখোঁ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি আগামী কয়েক ঘণ্টার মধ্যে শান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল Read more

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত
দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, রোববার (২৬ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন