ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসছেন ৩০ আগস্ট। ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।এই বৈঠকে বৈধ অভিবাসনের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মাধ্যমে ইতালির সঙ্গে বাংলাদেশ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকায় আসার কথা রয়েছে। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক, একান্ত আলোচনা আর মধ্যাহ্নভোজ সেরে ওই দিনই তিনি ঢাকা ছেড়ে যেতে পারেন।রবিবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মূলত ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন দ্বিপক্ষীয় বৈঠকের আলোচ্যসূচিতে সহযোগিতার কোন কোন খাত আসতে পারে, সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হয়েছে।সহযোগিতার কোন কোন খাত আগস্টের শীর্ষ বৈঠকে গুরুত্ব পেতে পারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘অভিবাসনের ক্ষেত্রে গত মে মাসে সই হওয়া ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক সমঝোতা স্মারক সই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এরই ধারাবাহিকতায় বিষয়টি আলোচনায় আসবে। এ বিষয়টি যে বিশেষ গুরুত্ব পেতে পারে, এটা বলাই বাহুল্য। এর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।’এটাই হবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর। এর আগে, ১৯৯৮ সালের জানুয়ারিতে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। সেটি ছিল বাংলাদেশে দেশটির কোনো প্রধানমন্ত্রীের প্রথম সফর।অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে ইতালির সঙ্গে গত মে মাসে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং ইতালির পক্ষে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সই করেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা Read more

ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন
ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন

ফ্যাসিস্ট হঠাতে অরাজনৈতিক সংগঠন হিসাবে হেফাজতের যে অবদান, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সে রকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নেই, তাদের Read more

নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার
নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার

শিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপিঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিনদিন পরিণত হচ্ছে মাদকের স্বর্গরাজ্যে। হরহামেশাই ঘটছে মাদক উদ্ধারের Read more

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলবে না: ডিআইজি রেজাউল
নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলবে না: ডিআইজি রেজাউল

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “কুমিল্লার অনেক উপজেলায় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল চলে আওয়ামী লীগের টাকায়।” Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন