২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সর্বোচ্চ ৬৬ হাজার শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে আর বরিশাল বোর্ডে সবচেয়ে কম। সর্বনিম্ন ৭ হাজার ৯১৬ জন খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে। বিশেষ করে শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন বেশি করেছেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক গণমাধ্যমকে বলেন, “ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল দেওয়ার নিয়ম রয়েছে। সে হিসেবে ১৬ নভেম্বর দিনটি পড়ে। ১৬ নভেম্বরের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।” গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরের দিন থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পান ‘ফলে সন্তুষ্টু হতে না পারা’ পরীক্ষার্থীরা। প্রতিপত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হয়েছে।প্রতিবছরই পাবলিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পান ‘ফলে সন্তুষ্টু হতে না পারা’ পরীক্ষার্থীরা। তবে এ ক্ষেত্রে তাদের খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না, তাদের খাতায় বিভিন্ন প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত নম্বর পুনরায় যোগ করে দেখা হয় তা ঠিক আছে কিনা।কোন বোর্ডে কত আবেদনআন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান বলছে, ঢাকা বোর্ডের ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। তারা মোট ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি পত্রের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন।কুমিল্লা বোর্ডে ২২ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী ৪২ হাজার ৪৪টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।রাজশাহী বোর্ডে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৩৬ হাজার ১০২টি খাতা।যশোর বোর্ডে ২০ হাজার ৩৯৫ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৩৬ হাজার ২০৫টি খাতা।চট্টগ্রাম বোর্ডে ২২ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী ৪৬ হাজার ১৪৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।সিলেট বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী, তারা ২৩ হাজার ৮২টি খাতার পুনর্নিরীক্ষণ চেয়েছেন।বরিশাল বোর্ডে ৮ হাজার ১১ জন পরীক্ষার্থী ১৭ হাজার ৪৮৯টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।দিনাজপুর বোর্ডে আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৩১৮ জন। তারা ২৯ হাজার ২৯৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।ময়মনসিংহ বোর্ডে ১৫ হাজার ৫৯৮ পরীক্ষার্থী আবেদন করেছেন ৩০ হাজার ৭৩৬ টি খাতা পুনর্নিরীক্ষণের।কারিগরি শিক্ষা বোর্ডের ১২ হাজার ৭ জন শিক্ষার্থী ১৫ হাজার ৩৭৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৭ হাজার ৯১৬ পরীক্ষার্থী ১৪ হাজার ৭৩৩টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে
সরিয়ে দেওয়া হলো আশুলিয়ার বিতর্কিত ওসি আব্দুল হান্নানকে

ঘুষ, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অধীনস্থ পুলিশ সদস্যদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে আলোচিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল Read more

আমতলী আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণে উপজেলা প্রশাসনের বাধা
আমতলী আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণে উপজেলা প্রশাসনের বাধা

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিরাপত্তা বেষ্টনী নির্মাণকাজে উপজেলা প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। Read more

ফিরে এসেছে আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
ফিরে এসেছে আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

স্পেনে ফিরে এসে ভয়াবহ এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অভিযাত্রীদের একাংশ। সোমবার (৬ অক্টোবর) Read more

বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট
বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-এ বিশেষভাবে এ-১ সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (লন্ডন Read more

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন