কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে নেজাম গ্রুপের সমর্থক মো. সিরাজ (৩৭) নামে এক প্রবাসী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে সওদাগরঘোনা এলাকায় নেজাম গ্রুপ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। সকাল ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গুলাগুলি শুরু হয়, যা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। স্থানীয়রা জানান, সকাল থেকে অন্তত ৩০-৪০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।নিহত মো. সিরাজ দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। তিনি নেজাম গ্রুপের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ গ্রুপের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘চিংড়ি ঘেরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, পুলিশ মাঠে রয়েছে।’মরদেহ উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে আনা হয়, পরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।স্থানীয়রা জানায়, চিংড়ি ঘেরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও একই এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার Read more

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক
আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত Read more

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই Read more

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন
নেত্রকোনায় হত্যা মামলায় একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

নেত্রকোনা সদরের চল্লিশা উত্তর বিলচুলঙ্গি এলাকার আব্দুস সোবহান হত্যা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অপজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা Read more

ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী
ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী

ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসীমো. সবুজ, ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যাঁর প্রভাবে উপকূলীয় জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন