ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নদীর তীরে বাঁশঝোপের পাশে ভেসে ওঠা অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী।এর আগে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের কুমারনদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সোয়াদ এবং তার চাচাতো ভাই তৌসিক (৬)। এসময় তাদের উদ্ধারে নদীতে ঝাঁপ দেন দাদি মালেকা বেগম মালা (৭০)। তিনজনই পানিতে ডুবে নিখোঁজ হন।পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দুটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। সন্ধ্যার দিকে উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় পাওয়া যায়- দাদি মালেকা বেগম ও নাতি তৌসিক। তবে আরেক নাতি সোয়াদের কোনো খোঁজ মিলছিল না। অবশেষে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- (১) মালেকা বেগম মালা (৭০) তার স্বামী বেলালউদ্দিন মৃধা, (২) তৌসিক (৬), পিতা জহিরুল ইসলাম তোতা ও (৩) সোয়াদ (৭), পিতা শরিফউদ্দিন মৃধা।তৌসিক ও সোয়াদ ২জনই স্থানীয় ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।ভাসানচর হামিদনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘শুক্রবার ফজরের নামাজের পর থেকেই এলাকাবাসী শিশুটির খোঁজ করতে থাকে। পরে সকাল ৮টার দিকে বাঁশের ঝোপের পাশে ভেসে থাকা অবস্থায় সোয়াদের মরদেহ উদ্ধার করা হয়।’একই পরিবারের ৩ সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে বিচারিক আদালতের নির্দেশে মৎস্য আইনের ৪৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে Read more

মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল
মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল

দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন Read more

তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি
তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়িসহ ৪ টি গরু

কুড়িগ্রামের উলিপুরে চারটি গরু, পাঁচটি ঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনতারহাট Read more

ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা
ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিলো মেটা

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন