বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য গণভোট শুরু হ‌য়ে‌ছে। ১২ দিনব‌্যাপী এই গণ‌ভো‌ট সংগ্রহের কার্যক্রম আগামী ২০ মে শেষ হ‌বে। ২১ মে তার ফলাফল ঘোষণা করা হ‌বে। এর আয়োজন করেছে বাকৃবি শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।শুক্রবার (৯ই মে) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ গণভোট কর্মসূচির উদ্বোধন করেন বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় রায়।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদসহ অন্যান্য নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।এসময় বক্তারা বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে দাবি উত্তোলন ও অধিকার আদায়ের লক্ষে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(বাকসু)’ গঠন করা হয়েছিলো। কিন্তু ২৭ বছর যাবৎ তা বন্ধ। এই দীর্ঘ সময়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করা হয়েছে। বাকসু নিয়মিত থাকলে নীতিনির্ধারণী পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব থাকতো। প্রশাসন নিশ্চয়ই এমন অগণতান্ত্রিকভাবে এসব নীতি বাস্তবায়ন করতে পারতো না। বাকসু নির্বাচন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি দাওয়া ও সংকট নিরসনে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের পক্ষ হয়ে তাদের সংকট ও পরিকল্পনা উত্থাপন করতে পারবে।’প্রশাসনের কাছে দাবি জানিয়ে ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় রায় বলেন, ‘বাকসু নির্বাচনের দাবি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের মাঝে বিরাজমান। বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব ও কর্মপরিকল্পনা দরকার।  বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে কথা বলে বাকসুর গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কার করে বাকসু নির্বাচনের আয়োজন করতে হবে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার
ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

পবিত্র ঈদুল ফিতরের দিন কারাগারগুলোও কাটে এক ভিন্ন আবহে। কারাবন্দিদের জন্য এ দিন আয়োজন করা হয় বিশেষ খাবারের। সম্প্রতি কারা Read more

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ
শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে বৈশ্বিক Read more

কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

গণঅধিকার পরিষদের সাথে ঐক্য নিয়ে যা বললেন সারজিস
গণঅধিকার পরিষদের সাথে ঐক্য নিয়ে যা বললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের Read more

ফটিকছড়িতে বিএনপির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স!
ফটিকছড়িতে বিএনপির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স!

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি প্রতিষ্ঠান মালিকানাধীন একটি অ্যাম্বুলেন্স রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন