টাঙ্গাইলের মির্জাপুরে চুরি হওয়া গাভি-বাছুর ফেরত পেতে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষের অভিযোগ উঠেছে। গাভি-বাছুর মালিক ফজলু শেখের ভাগনে উজ্জল সিকদার পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আলী হাসানের বিরুদ্ধে এ অভিযোগ করেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামের ফজলু শেখের বাড়ির গোয়ালের তালা ভেঙে ১টি গাভি ও একটি বকনা বাছুর গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় গরুগুলোর মালিক ফজলু মির্জাপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিমধল্যা এলাকা থেকে চুরি হওয়া দুটি গরু, চুরির গরু বহনকারী ট্রাক ও চোরকে আটক করেন। আটককৃত জেলার কালিহাতি উপজেলার মালতী দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জাল হোসেন তোতার ছেলে আল আমিন (৩৫)। পরে ফজলু তাঁর চুরি যাওয়া গরুর সঙ্গে উদ্ধারকৃত গরু মিলিয়ে নিয়ে আল আমিনকে বুধবার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উদ্ধার হওয়া গরু দুটি বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। এদিকে ফজলু শেখের ভাগনে উজ্জল সিকদার ও ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বাদলের উপস্থিতিতে ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন স¤্রাটের ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে এস আই আলী হাসানের সঙ্গে লাউড স্পিকারে কথা বলেন।এ সময় গাভি-বাছুর মালিককে ফিরিয়ে দিতে আলী হাসান ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। উজ্জল সিকদার স¤্রাটের মাধ্যমে ১০ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু তাতেও আলী হাসান রাজি হননি। তিনি বৃহস্পতিবার চোর সদস্য আল আমিনকে টাঙ্গাইলের আদালতে হাজির করেন। তবে গাভি-বাছুর ফিরিয়ে দিতে ভুক্তভোগীদের কোন সহায়তা করেননি। উজ্জল সিকদার জানান, তাঁরা এস আই আলী হাসানকে গরুগুলো ফেরত দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি ৫০ হাজার টাকা ঘুষ চান। টাকা দিলে থানা থেকে গরু দিবেন। না দিলে আদালত থেকে নিতে হবে বলে জানিয়েছিলেন। মুঠোফোনে ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন স¤্রাট বলেন, গরুগুলো ফেরত দিতে এস আই ৫০ হাজার টাকা চেয়েছিলেন। তাঁরা ১০ হাজার টাকা দিতে রাজি হন। কিন্তু তিনি তা মানেননি।এস আই মোহাম্মদ আলী হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওনাদের আদালত থেকে গরু নিতে পরামর্শ দেয়া হয়েছে।’এব্যাপারে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গরু ফেরত পেতে মালিকসহ আত্মীয়দের আদালতে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে। কেউ টাকা চাইলে তাঁর কাছে অভিযোগ করতে পারতেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া
অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা ১৯ Read more

‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প
‘যুদ্ধবিরতিতে’ সম্মত ভারত-পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ এপ্রিল) ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ট্রুথ স্যোশালে Read more

তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি
তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির Read more

আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত
আরও দু’টি জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি দিন দুটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভবিষ্যতে প্রতিবছর এই Read more

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। এতে সড়কের Read more

গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো
গাজার তাওহীদ মসজিদে দীর্ঘ দিন পর আজান ও নামাজ হলো

বোমা-গুলি, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর রক্তের হলিখেলা শেষ হয়েছে পূণ্যভূমি গাজায়।যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত শাতি শরণার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন