কৃষি বিষয়ে ডিগ্রি প্রদানকারী গুচ্ছভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ২৪ জন শিক্ষার্থী। এবার ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব ধরনের সমন্বয়ের দায়িত্ব পালন করছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য ভর্তি কমিটি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।মোট আসনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১ হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী
ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী

চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তারকে (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া Read more

উত্তরার ফুটওভার ব্রিজগুলো পথশিশু ও হকারদের দখলে, চরম দুর্ভোগে পথচারীরা
উত্তরার ফুটওভার ব্রিজগুলো পথশিশু ও হকারদের দখলে, চরম দুর্ভোগে পথচারীরা

উত্তরা বিমানবন্দর মহাসড়কের উপর নির্মিত ফুটওভার ব্রিজগুলো এখন পথশিশুদের উৎপাত এবং হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীদের জীবনে চরম দুর্ভোগ নেমে Read more

কালিয়াকৈরে বিলে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ
কালিয়াকৈরে বিলে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকা ডুবে তিন কিশোর নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গাল জাঙ্গাল এলাকায় এ Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ ‘মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির অশ্লীল ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তিন সদস্যের Read more

ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক শাটডাউন
ববির উপাচার্যের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক শাটডাউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অপসারণের দাবিতে মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন