কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় খোলাবাজারে অতিরিক্ত দামে প্রকাশ্যে বোতলে বিক্রি হচ্ছে ডিজেল, পেট্রোল ও অকটেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তা। এদিকে ফায়ার সার্ভিস বলছে, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে এসব বিক্রেতাদের আইনের আওতায় আনা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।গ্রাহকরা বলছেন, পাম্পে তেল বিক্রি না হলেও স্থানীয় খোলাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে। রাতের আধারে ড্রামে করে অনেক পাম্পে বিক্রি হচ্ছে তেল। হঠাৎ পাম্পগুলোতে তেল না থাকায় তারা বাধ্য হয়ে বেশি দামে তেল কিনছেন। কিন্তু বিষয়টি দেখেও প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি তাদের। তেল সংকট নিরসনের প্রশাসনের ভূমিকা জোরদার করার দাবি তাদের।অপরদিকে পাম্প কর্তৃপক্ষ জানায়, দৈনিক যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, সরবরাহ পেলেও তা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তবে কিছু অসাধু খুচরা ব্যবসায়ী বেশি দামে তেল বিক্রি করায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং পাম্প মালিকরাও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। তারা দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলার বিভিন্ন উপজেলা খোঁজ নিয়ে দেখা যায়, পেট্রল ও অকটেনের স্বাভাবিক সরবরাহ বন্ধ থাকায় সাধারণ ভোক্তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোথাও সীমিত সরবরাহ এলেও তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। অনেকেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন ব্যবহার করতে পারছেন না। ফলে অনেক যানবাহন পেট্রোল না নিয়েই ফিরে যাচ্ছে। অথচ জ্বালানি তেল বিক্রি করতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসনের অনুমতি অত্যাবশ্যক। পাশাপাশি পরিমাণে কম পাওয়া, ভেজাল আর দাম বেশিসহ নানাভাবে প্রতারিত হচ্ছে মানুষ। এ নিয়ে কোথাও কোথাও বাগবিতণ্ডা ও উত্তেজনার ঘটনাও ঘটছে।এদিকে সংকটের সুযোগ নিয়ে কিছু খুচরা ব্যবসায়ী খোলা বাজারে প্রতি লিটার পেট্রল ও অকটেন প্রায় ২৫০ টাকা দরে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার বিভিন্ন হাট-বাজার থেকে পাওয়া তথ্যে দেখা যায়, সদর উপজেলার যশোদল বাজারে প্রতি লিটার পেট্রোল ২৩০ টাকা, সিদ্ধিসির বাড়ির মোড় অকটেন বিক্রি হচ্ছে ২৫০ টাকা, জেলা শহরের আখরা বাজারে অকটেন ২৪০ টাকা, করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর বাজারে ডিজেল ২৪০ টাকা, পাকুন্দিয়া সদরে অকটেন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অথচ সরকার নির্ধারিত দামে পেট্রোল প্রতি লিটার ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা থাকার কথা।শরিফুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খোলা বাজারে ২৫০ টাকা লিটার দরে তেল বিক্রি হচ্ছে, অথচ পাম্পে তেল নেই। যদি খোলা বাজারে তেল পাওয়া যায়, তাহলে পাম্পে কেন দেওয়া যাচ্ছে না? এটাই আমাদের প্রশ্ন। এতে সাধারণ মানুষকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। আর বিষয়টি প্রশাসন দেখেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।আরেক মোটরসাইকেলচালক আমিনুল বলেন, পাম্পে গেলেই বলা হচ্ছে তেল নেই, অথচ একটু দূরে গেলেই একই তেল বোতলে করে বেশি দামে বিক্রি হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই তেলগুলো আসছে কোথা থেকে? পাম্পে যদি সত্যিই পেট্রোল না থাকে, তাহলে বাজারে এত পেট্রোল কীভাবে পাওয়া যাচ্ছে? বিষয়টা সাধারণ মানুষের কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। আমাদের কাছে এটি স্পষ্ট- এখানে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট কাজ করছে। তারা পরিকল্পিতভাবে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ সীমিত রেখে বা বন্ধ দেখিয়ে বাইরে বেশি দামে তেল বিক্রি করছে। এতে করে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা লুটে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।জ্বালানির এই সংকট ব্যাপকভাবে প্রভাব পড়েছে কৃষিখাতেও। সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভূবিরচর গ্রামের কৃষক আমির হোসেন বলেন, এখন সেচের মৌসুম চলছে। এই সময়টায় জমিতে নিয়মিত পানি দিতে না পারলে ধানসহ অন্যান্য ফসল বাঁচানো একেবারেই কঠিন হয়ে পড়ে। কিন্তু ডিজেল সংকটের কারণে আমরা ঠিকমতো সেচ দিতে পারছি না। ফিলিং স্টেশনগুলোতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না, খালি হাতে ফিরে আসতে হচ্ছে। অন্যদিকে, খোলা বাজারে তেল পাওয়া গেলেও সেখানে দাম এত বেশি যে আমাদের মতো সাধারণ কৃষকদের পক্ষে তা বহন করা খুবই কষ্টকর। তারপরও ফসল বাঁচানোর জন্য বাধ্য হয়ে বেশি দামে তেল কিনতে হচ্ছে।আরেক ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, সরকার নির্ধারিত দাম অনুযায়ী পেট্রোল ও ডিজেল প্রতি লিটার কত হবে, সেটা কাগজে ঠিক করা হলেও মাঠে সেটার কোনো প্রভাব নেই। ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত তেলের সরবরাহ নেই, তাই সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। আমরা পাম্পে যাই, সেখানে তেল নেই বলে ফেরত আসতে হয়। তারপরও খোলা বাজারে সেই একই তেল অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে।তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন খুচরা দোকানিরা। তাদের দাবি, সংসার চালাতে অন্য ব্যবসায়ের পাশাপাশি বোতলে ভরে তেল বিক্রি করছেন তারা।এ বিষয়ে একাধিক ফিলিং স্টেশন মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঈদের আগে কর্তৃপক্ষ তাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করেনি। যেখানে তারা তিন লরি তেলের প্রয়োজন, সেখানে রেশন সিস্টেমে দেওয়া হয়েছে। চলতি মাসে তাদের দেওয়া পাঁচ হাজার লিটার ডিজেল ও পেট্রোল ঈদের আগেই শেষ হয়ে গেছে। এখন গ্রাহকরা এসে ফিরে যাচ্ছেন। যেখানে চাহিদা নয় হাজার লিটারের, সেখানে দেওয়া হচ্ছে মাত্র দুই হাজার লিটার।সচেতন নাগরিক কমিটি জানায়, ‘যানবাহন ছাড়া অন্য পদ্ধতিতে তেলের পাম্প থেকে তেল বিক্রি বন্ধ করা গেলে, অচিরেই এ সমস্যা থেকে মুক্তি মিলবে। তা না হলে আগামীতে চরম মূল্য দিতে হতে পারে জেলাবাসীকে। মূলত খুচরা দোকানিরা পাম্প থেকে তেল কিনে নিয়ে, বোতলজাত করে বেশি দামে বিক্রি করে। এটা এক ধরনের বড় প্রতারণা।’কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, খোলা তেল বিক্রিতে নাশকতার আশঙ্কা থাকে। পাশাপাশি রয়েছে দুর্ঘটনার শঙ্কা। এ জন্য প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, আমি নিজেও একটা ফেসবুক পোস্ট দিয়েছি যে যদি এরকম কোনো জায়গায় কোনো তথ্য থাকে, আমাকে ইনসট্যান্ট পাঠান; আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। আমার ম্যাজিস্ট্রেট যাবে, আমি যাব, ওসি সাহেব যাবে। যে জায়গায় এরকম খোলা বাজারে বিক্রি হবে, সাথে সাথে আমরা আইনি ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, এই বিষয়টি এডিএম দেখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তো যাই হোক এই বিষয়টা আমি নলেজে দিব।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, শঙ্কা অমর্ত্য সেনের
আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, শঙ্কা অমর্ত্য সেনের

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় ‘ভারতের তরুণ সমাজ: Read more

গাজায় নিহত আরও ৬০, ত্রাণ সহায়তা নিতে গিয়ে নিহত ৩১
গাজায় নিহত আরও ৬০, ত্রাণ সহায়তা নিতে গিয়ে নিহত ৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা Read more

তদন্তের নামে প্রহসন করছে ইসি, অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ
তদন্তের নামে প্রহসন করছে ইসি, অপেক্ষায় থাকা দলগুলোর অভিযোগ

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) ‘তদন্তের নামে প্রহসন’ করছে বলে অভিযোগ উঠেছে। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলগুলোর দাবি, Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের Read more

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ  যুবদল নেতা  গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী ও নাসিক ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মোস্তফা (৪৪) Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে
ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে

ঢাকা-বরিশাল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত একটি মহাসড়ক। এটি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বরিশাল বিভাগের ছয়টি জেলা ছাড়াও খুলনা ও গোপালগঞ্জের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন