ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।আজ সোমবার, ২১ জুলাই ২০২৫ ইংরেজি, ৬ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২৫ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৩:৫৯ মিনিট।জোহর- ১২:০৮ মিনিট।আসর- ৪:৪৩ মিনিট।মাগরিব- ৬:৫০ মিনিট।ইশা- ৮:১৪ মিনিট।আজ সূর্যাস্ত- ৬:৪৭ মিনিট।আজ সূর্যোদয়- ৫:২২ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থানের এই জনপদে ধর্মীয় উৎসব মানেই বাড়তি সতর্কতা। আর সেই দায়িত্ব এবারও কাঁধে তুলে নিয়েছে বিজিবি। খাগড়াছড়ির পানছড়ি Read more

সন্ত্রাসীদের পিটুনীতে যুবলীগ নেতা নিহত
সন্ত্রাসীদের পিটুনীতে যুবলীগ নেতা নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।সন্ত্রাসীদের হাত Read more

কালিয়াকৈরে জুলাই বিপ্লবের মামলার আসামি গ্রেফতার
কালিয়াকৈরে জুলাই বিপ্লবের মামলার আসামি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেললাইন এলাকা থেকে জুলাই বিপ্লবের মামলার আসামি জেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে Read more

প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ
প্রাণঘাতী পুলিশি অভিযানের পর ব্রাজিলের রাস্তায় মিলল ৬০ মরদেহ

ব্রাজিলের রিও দে জেনেইরো রাজ্যের পেনহা ফাভেলা শহরে পুলিশের প্রাণঘাতী এক অভিযানের পর ৬০ জনেরও বেশি মানুষের মরদেহ পড়ে থাকতে Read more

গুটি আম পাড়ার মধ্যে দিয়ে নওগাঁয় সংগ্রহ শুরু
গুটি আম পাড়ার মধ্যে দিয়ে নওগাঁয় সংগ্রহ শুরু

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গুটি আম নামানোর মধ্য দিয়ে নওগাঁয় শুরু হয়েছে আম সংগ্রহ মৌসুম।বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন