নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচি খালেদা বেগম (৪৫) কে কুপিয়ে হত্যা এবং খালেদার ছেলে সেলিমকে কুপিয়ে জখম করার অভিযোগ ভাসুর খালেকের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে।রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার নশরতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে আব্দুল খালেক এবং আব্দুল বারেক নামে দুই ভাইয়ের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল ঝগড়াঝাটি হয়। এরই জের ধরে রবিবার দুপুরে আব্দুল খালেকের ছেলে মিরাজ তার চাচার বাড়িতে ঢুকে চাচি খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে।পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে সেলিমকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য।ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুততার সঙ্গে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। তবে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা
খুলনা মহানগর পুলিশের সদর দপ্তর ঘেরাও, ফটকে ছাত্র-জনতার তালা

খুলনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দফতর ঘেরাও করে তালা ঝুলিয়ে Read more

৬ দফা দাবিতে সাতরাস্তা সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের
৬ দফা দাবিতে সাতরাস্তা সড়ক অবরোধ কারিগরি শিক্ষার্থীদের

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত Read more

এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ
এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ

ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষমেশ আনুষ্ঠানিক ঘোষণা এসেছে Read more

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ। এক মাসের জন্য এলপিজির নতুন Read more

ভুয়া পুলিশ সদস্য আটক, আসল পুলিশের কাছে হস্তান্তর
ভুয়া পুলিশ সদস্য আটক, আসল পুলিশের কাছে হস্তান্তর

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা শিক্ষককের কাছে ভূয়া ডিএসবি পুলিশ সদস্যর পরিচয় দিয়ে টাকা দাবির  অভিযোগে ওমর ফারুক (৩০) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন