ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের জন্য ইনজুরি হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলে অনেকটাই অনিয়মিত এই ফুটবলার। সবশেষ ফিফার জুন উইন্ডোতেও ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে তার থাকা না থাকা নিয়ে। অনেকই বলছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনার বাইরে থাকবেন তিনি। অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপে হয়তো নাও খেরতে পারেন নেইমার। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ নেইমার নিজেই।সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছে, যতদিন নিজের মতো পারফর্ম করতে পারবেন, ততদিন খেলবেন। সাক্ষাৎকারে স্ত্রী ব্রুনা বিয়ানকার্ডির প্রশ্নের জবাবে নেইমার বলেন,‘আমার ফুটবলের প্রতি ভালোবাসাই আমাকে খেলা চালিয়ে যেতে প্রেরণা দেয়। প্রতিদিন অনুশীলনের ইচ্ছা, মাঠে নামার আকাঙ্ক্ষা আমাকে এগিয়ে নিয়ে যায়। ফুটবলের প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না। যখন আর নিজের মতো পারফর্ম করতে পারব না, তখনই থামব।’নিজের লাইফস্টাইল নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন নেইমার। এই প্রসঙ্গে নেইমার বলেন, ‘যারা আমাকে চেনে না, তারাও আমার জীবন নিয়ে মন্তব্য করে। এটি দুঃখজনক। আমি চাই মানুষ মাঠে আমার পারফরম্যান্স দেখুক, জীবনের না জানা দিক নিয়ে নয়।’নিজেকে ঘিরে নানা আলোচনা-সমালোচনায় আত্মবিশ্বাস হারাননি নেইমার। তিনি বলেন, ‘আমি একজন ভালো মানুষ। আমি চাই মানুষ মাঠে আমার পারফরম্যান্সের দিকে বেশি গুরুত্ব দিক। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে একজন ক্রীড়াবিদ হিসেবে মনোযোগ পাওয়া কঠিন।’তিনি আরও  যোগ করেন,‘অনেক সময় আমাকে এমনভাবে বিচার করা হয় যা দুঃখজনক। যারা আমাকে চেনে না, তারা আমার ও আমার পরিবারের জন্য আমি যে চেষ্টা করি তা জানে না। ইন্টারনেটে যা আসে, তার বিরুদ্ধে আমার দৃঢ় মানসিকতা রয়েছে। এসব আমাকে ক্ষতি করতে পারে না।’নেইমার বলেন,‘একদিন আমার ক্যারিয়ার শেষ হবে। ইতিহাসে আমার নাম থাকবে। সময়ের সঙ্গে নতুন প্রজন্ম আসবে,যাবে। যারা আমাকে চেনে, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’গত বছর সৌদি ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমান নেইমার। সান্তোসকে নিয়ে নেইমার বলেন,‘সান্তোস আমার বাড়ি, আমার শিকড়, আমার ইতিহাস। এখানে আমি সত্যিকারের সুখি। এখানেই আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।’২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে নেইমার  বলেন,‘আমি পুরোপুরি নিজেকে উৎসর্গ করব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেরুজালেমে ভয়াবহ হামলায় ৬ ইসরায়েলি নিহত
জেরুজালেমে ভয়াবহ হামলায় ৬ ইসরায়েলি নিহত

ইসরায়েলের জেরুজালেমের একটি বাসস্টপে হামলা চালিয়েছে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। এতে ওই বাসস্টপে অপেক্ষমান যাত্রীদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সোমবার Read more

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সংগীতব্যক্তিত্ব মাহবুবা রহমান মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) Read more

এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প
এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প

ইরানে হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের Read more

বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের মধ্যে বালু দিয়ে ঢাকা Read more

পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!
পাহাড়ের মাটি ইটভাটায়, জরিমানাও যেন ব্যবসার অংশ!

চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিমাঞ্চলের এওচিয়া ইউনিয়নের ছনখোলা পাহাড় এখন আর আগের মতো সবুজ নয়। একসময় যে পাহাড়ে মানুষজন গরু চরাত, বৃষ্টির Read more

ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল নরসিংদী যুবকের
ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল নরসিংদী যুবকের

স্বপ্ন পূরণ ও পরিবারের আর্থিক মুক্তির আশায় ধারদেনা করে ১৪ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে রাশিয়া পাড়ি জমান। কিন্তু দালালচক্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন