টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া কবরস্থানসংলগ্ন সড়কে অবস্থিত বক্স কালভার্ট সেতুটি দীর্ঘদিন ধরে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাটাতনে জোড়াতালি দিয়ে বসানো স্টিল শিট এখনো চলাচলের একমাত্র ভরসা। কার্নিশ ভেঙে পড়ছে একাধিক স্থানে, ঢালাইয়ে ধরেছে গভীর ফাটল—প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আর দুর্ভোগ পেরিয়ে গেছে সীমা। সড়কটি সলিমাবাদ, বেকড়া, ধুবড়িয়া ও নাগরপুরের চারটি গুরুত্বপূর্ণ এলাকার সংযোগপথ। প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষ—স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, রোগী, বৃদ্ধ, কর্মজীবী মানুষ এবং কবরস্থানে লাশবাহী যানবাহন—এই সড়ক ও সেতু ব্যবহার করেন। বিশেষ করে তেবাড়িয়া হাটের দিনে গবাদিপশু ও যানবাহনের অতিরিক্ত চাপ সেতুর ঝুঁকিকে ভয়াবহ মাত্রায় নিয়ে যায়।স্থানীয় ইজিবাইক চালক মনির হোসেন বলেন, ‘সেতুর অবস্থা ভয়াবহ। গরু বা যাত্রী নিয়ে পার হতে গেলে সবসময় আতঙ্কে থাকি। যাত্রী নামিয়ে আলাদা করে পার হতে হয়।’স্থানীয় বাসিন্দা আফজাল উদ্দিন বলেন, ‘হাটের সময় অনেক মানুষ আসে, কিন্তু সেতুর বেহাল দশা দেখে ফিরে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এমনকি লাশ নিয়ে কবরস্থানে যাওয়াও এখন নিরাপদ নয়।’সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজ্জাদ হোসেন খান পল বলেন, ‘প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। বর্তমান অবস্থা চলাচলের অনুপযুক্ত। দ্রুত সংস্কার ছাড়া উপায় নেই।’বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সুজায়েত হোসেন বলেন, ‘দপ্তরের কর্মকর্তাদের নিয়ে একাধিকবার সেতু পরিদর্শন করা হয়েছে। আশ্বাস মিলেছে বহুবার, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। দ্রুত নতুন সেতু নির্মাণ জরুরি।’সলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া বলেন, ‘এই রাস্তা হাট, স্কুল, কলেজ ও কবরস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইউএনও ও উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছি। দ্রুত পদক্ষেপ না নিলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ তোরাপ আলী সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘উন্নয়নের প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।’উল্লেখ্য, দীর্ঘ এক দশক ধরে অবহেলিত এই সেতু এলাকাবাসীর জন্য এখন বিপদের আরেক নাম। শিক্ষা, চিকিৎসা, হাট এবং জানাজা—সব ক্ষেত্রেই নির্ভর করতে হয় এই জনপথের ওপর। তাই এলাকাবাসীর একটাই দাবি: আর নয় প্রতিশ্রুতি, এবার চাই দৃশ্যমান সংস্কার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের মরণফাঁদ বেলুচিস্তান মহাসড়ক
পাকিস্তানের মরণফাঁদ বেলুচিস্তান মহাসড়ক

দীর্ঘ ১৫ বছর পর কোয়েটা থেকে ডেরা যাচ্ছিলেন ইসমাইল খান। কিন্তু যাত্রাপথে থেকে থেকেই অজানা ভয়ে আঁতকে উঠছিলেন ইসমাইল। কিছুটা Read more

সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা
সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। উল্টে গেছে ড্রেনের স্ল্যাব। পাশাপাশি ভেঙে গেছে সড়কের সাইট। উদলেছে Read more

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার Read more

বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা
বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাদামের আবাদ। চলতি রবি মৌসুমে পুরো উপজেলায় বাদাম আবাদ হয়েছে প্রায় ৮৫ হেক্টর Read more

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত
বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

চলতি বছরের ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে Read more

চাঁদাবাজ, সেলফিবাজ, তেলবাজদের অভয়াশ্রম এনসিপিতে হবে না: হাসনাত আবদুল্লাহ
চাঁদাবাজ, সেলফিবাজ, তেলবাজদের অভয়াশ্রম এনসিপিতে হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন