সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে আত্মীয় হারানো ১ হাজার ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, এই সুযোগ পাবেন আহত বা ইসরায়েলি কারাগারে আটক ব্যক্তির পরিবারও বলে জানিয়েছে দেশটির হজ কর্তৃপক্ষ।আমন্ত্রিতরা বিশেষ ভিসা পাবেন এবং সৌদি সরকার তাদের যাতায়াত, থাকা-খাওয়া সব খরচ বহন করবে। প্রধানত আমন্ত্রিত ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে নির্বাচন করা হয়েছে।ফিলিস্তিনি এক পরিবার জানান, ‘এই হজ আমাদের জন্য আল্লাহর রহমত। যুদ্ধে স্ত্রী-সন্তান হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম।’হামাস ও ফাতাহ উভয়ই সৌদি আরবকে ধন্যবাদ জানালেও, ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির মন্তব্য করেছেন ‘সৌদি আরব সন্ত্রাসীদের পুরস্কৃত করছে।’সৌদি আরবের এই উদ্যোগকে ‘মানবিক সংহতি’ হিসেবে দেখা হচ্ছে, যদিও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল বলছেন।এর আগে, ২০২২ সালে সৌদি আরব ২,০০০ ইউক্রেনীয় শরণার্থীকে বিনামূল্যে হজ করিয়েছিল। এছাড়াও গত বছর কাশ্মিরি পরিবারদের জন্য অনুরূপ ব্যবস্থা করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় নিলাম ছাড়াই সরকারি কালভার্ট বিক্রির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় নিলাম ছাড়াই সরকারি কালভার্ট বিক্রির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই একটি কালভার্ট ভেঙে নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার Read more

মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী
মেলায় ঘুরতে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় উঠিয়ে জবাই করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। তাৎক্ষণিক পুলিশ ঘাতক স্বামীকে আটক করে।   সোমবার (১৪ এপ্রিল) Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের Read more

এলপিজি আমদানি ও উৎপাদনে ভ্যাট কমাল সরকার
এলপিজি আমদানি ও উৎপাদনে ভ্যাট কমাল সরকার

এলপি গ্যাস আমদানি ও স্থানীয় উৎপাদনে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ Read more

শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) Read more

চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮
চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন