ময়মনসিংহের নান্দাইলে বন্ধুর বাসা থেকে রিয়াদ মিয়া (৩৫) নামে আরেক বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।নিহত রিয়াদ উপজেলার আচারগাঁও ইউনিয়নের পোঁড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে ও নাদিম মিয়ার বন্ধু। এ ঘটনার পর থেকে ওই বাড়ির লোকজন পলাতক রয়েছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আচারগাঁও ইউনিয়নের গারুয়া পোঁড়াবাড়িয়া গ্রামের হানিফ মিয়ার একটি ইজিবাইক (অটোরিকশা) বাড়ি থেকে চুরি হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল মঙ্গলবার দুপুরে হানিফের লোকজন রিয়াদকে আটক করে। আটকের পর আচারগাঁও বিলপাড়ার সোহরাব উদ্দিনের বাড়ির সামনে একটি সালিশ দরবার হয়।সালিশ দরবারে আটক রিয়াদ হানিফের অটোরিকশা চুরি করেছেন বলে স্বীকারোক্তি দেন এবং এই চুরির সাথে গারুয়া ভাটুয়াপাড়া গ্রামের নাদিম মিয়াও জড়িত ছিলেন বলে জানান।পরে নাদিমকেও সালিশ দরবারে উপস্থিত করা হয়। তিনিও অটো চুরির বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে নাদিমের মা ময়না বেগম সালিশস্থলে গিয়ে মুচলেকা দিয়ে রিয়াদ ও নাদিমকে মুক্ত করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাতে রিয়াদ তার বন্ধু নাদিমের সাথে তার বাড়িতেই থেকে যান।বুধবার সকালে স্থানীয়রা ওই ঘরে রিয়াদের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।এদিকে ঘটনার পর থেকে নাদিম ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় যোগাযোগ করা যায়নি।নিহত রিয়াদের বাবা আব্দুল লতিফ বলেন, ‘আমার ছেলে আর নাদিম বন্ধু ছিল। একসাথে চলাফেরা করে রাজমিস্ত্রির কাজ করতো। আমি আমার ছেলে হত্যাকারীদের বিচার চাই।’এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে এবং খুনীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুগ্ধকে নিয়ে ভাই স্নিগ্ধর বেদনাঘন পোস্ট
মুগ্ধকে নিয়ে ভাই স্নিগ্ধর বেদনাঘন পোস্ট

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই গুলিতে শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সেই হৃদয়বিদারক ঘটনার এক বছর পূর্ণ Read more

ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন
ঢাকায় জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, সেনা মোতায়েন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার Read more

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ গ্রেপ্তার
রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া Read more

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম
দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক Read more

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে ১৮০
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে ১৮০

পাকিস্তানে চলমান মৌসুমি ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে জুনের শেষ দিকে বর্ষা শুরু Read more

জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ১০দিন পর থানায় মামলা
জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ১০দিন পর থানায় মামলা

জয়পুরহাটে রিক্স চালকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবিবার (২৯ এপিল) দুপুরে জয়পুরহাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন