অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে অনন্য এক উদ্যোগ নিয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ব্যবসায়ী মুফতি রায়হান জামিল। তিনি মাত্র ১ টাকায় কেজি দরে গরুর মাংস বিক্রি করেছেন গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রাম ও মহাসড়কে ঘুরে ঘুরে নিজ হাতে অসহায় মানুষের হাতে তুলে দেন এক কেজি করে গরুর মাংসের প্যাকেট। মানবিক এই উদ্যোগে খুশিতে আপ্লুত হয়ে পড়েন দরিদ্র পরিবারগুলো।গরুর মাংস হাতে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে আক্তার হোসেন নামে এক যুবক বলেন, ‘রায়হান জামিল ভাই অসাধারণ মানুষ। তিনি যা বলেন, তা করেন। অনেকদিন পর পরিবার নিয়ে গরুর মাংস খেতে পারব—এটা যেন স্বপ্নের মতো।’ভ্যানচালক আক্কাস মোল্যা বলেন, ‘ছয় মাস ধরে মাংস খাইনি। আজ পথে এক প্যাকেট মাংস হাতে পেয়ে আমি অবাক। মন থেকে দোয়া করি তার জন্য।’গৃহিণী পারভীন আক্তার জানান, ‘স্বামী রাজমিস্ত্রির কাজ করে, মাসের বেশিরভাগ সময় কাজও থাকে না। কোরবানির পর আজ প্রথমবার মাংস খেতে পারছি। আল্লাহ যেন এমন ভালো মানুষকে বরকত দান করেন।’বৃদ্ধ ভ্যানচালক সেক রহিম বলেন, ‘শুনেছি, উনি নাকি আগে ১০ টাকায় ইলিশও বিক্রি করেছিলেন। আজ ১ টাকায় মাংস দিলেন! আজ আর ভ্যান চালাব না—পরিবার নিয়ে একসাথে ভাত খাব।’মুফতি রায়হান জামিল বলেন, ‘বর্তমান বাজারে গরুর মাংসের দাম এত বেড়েছে যে অনেক গরিব মানুষ কোরবানির ঈদ ছাড়া তা খেতে পারে না। তাই আমি তাদের মুখে একটু হাসি ফোটাতে ১ টাকায় মাংস বিক্রি করছি। এর আগেও ২ টাকায় চাল, ১০ টাকায় ডিম ও ১০ টাকায় ইলিশ বিক্রি করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’তিনি আরও বলেন, ‘ভালো কাজ করলে বাধা আসবেই, কিন্তু মানুষের কল্যাণে কাজ করা থামাব না। আমি চাই, সমাজে কেউ যেন ক্ষুধার্ত না থাকে।’দিনভর এ উদ্যোগে সহযোগিতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবক ও তরুণ সমাজকর্মীরা। স্থানীয়রা জানান, রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে মুফতি রায়হান জামিল এখন এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাত জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে। যদিও পাকিস্তান সরকার বলেছে, তারা উত্তেজনা বাড়াতে Read more

মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?
মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা?

মীর জাফরকে ইতিহাসে এক ঘৃণ্য চরিত্র হিসাবেই দেখেন বহু মানুষ। কিন্তু সত্যিই কি তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন? কী বিশ্বাস করেন তার Read more

ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ভূঞাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাঁসির দড়িতে পুত্রবধুকে ঝুলতে দেখে আতকে ওঠেন নিহতের শশুর। অতঃপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক Read more

বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট ডেকোরেশন শ্রমিক নিহত
বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট ডেকোরেশন শ্রমিক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় Read more

লামায় ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীসহ ৪ জন গ্রেফতার
লামায় ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীসহ ৪ জন গ্রেফতার

বান্দরবানের লামা উপজেলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৩ রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত Read more

রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ
রাশিয়ার নেতৃত্বে সামরিক মহড়ায় বাংলাদেশ-ভারতসহ ৬ দেশ

রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় যোগ দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম “জাপাদ-২০২৫”। এদিকে যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন