মুন্সিগঞ্জের শ্রীনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়া তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রাসেল হাওলাদার ওরফে ম্যাগনেট রাসেল (৩০), সাখাওয়াত বেপারী (২৮) ও তারেক রহমান (৩০)। গ্রেপ্তারকৃত রাসেল জেলার শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের প্রয়াত হাশেম হাওলাদারের ছেলে, সাখাওয়াত একই গ্রামের আহসান বেপারীর ছেলে ও তারেক খান উপজেলার পাটাভোগ গ্রামের সেলিম খানের ছেলে।  বুধবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ভাইরাল হলে তা জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর পুলিশ বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত হতে পারে যে, ঘটনাস্থল জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর পাশের পুকুর পাড়। একই সঙ্গে জানতে পারা যায় অস্ত্র হাতে যুবকরা হচ্ছে ম্যাগনেট রাসেল ও তার সহযোগী। এরপর মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার আরিফের বাড়ির দ্বিতল ভবনের ভাড়াটিয়া ম্যাগনেট রাসেলর ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দা টিম। এসময় রাসেলসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।  এ প্রসঙ্গে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ ও অস্ত্র প্রদর্শনের বিষয়টি স্বীকার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ
নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া Read more

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে Read more

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা Read more

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ Read more

পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু
পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রাইভেট কারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ছোট ইলাশপুর Read more

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত
বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

২০১০ থেকে ২০২০ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। ভারতেও তার ব্যতিক্রম হয়নি। দাবি করা হচ্ছে, আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন