জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ সরান্দাহকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রেপ্তারের কিছুক্ষণ পর তাকে মুক্তি দেয়া হলেও মসজিদে প্রবেশে এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ।ওয়াকফের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা নবায়নযোগ্য। তবে গ্রেপ্তার বা নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।পর্যবেক্ষকরা মনে করছেন, গাজায় চলমান সামরিক অভিযানের প্রসঙ্গ এড়াতে ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের ইমাম ও খতিবদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করছে।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দুর্ভিক্ষে ৪৪০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৪৭ শিশু রয়েছে।সূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১১ জন খালাস
করিমগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ১১ জন খালাস

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক কাঞ্চন মিয়া হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও এক জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ সন্দেহাতীতভাবে Read more

মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন
মাদারীপুর ওষুধ ব্যবসায়ীর চার দফা দাবিতে মানববন্ধন

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুর জেলা শাখা।বৃহস্পতিবার (২২) সকালে Read more

সাবেক এমপি কাজল গ্রেপ্তার
সাবেক এমপি কাজল গ্রেপ্তার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ জুন) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। Read more

খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল
খাল পুনঃখনন শুধু কর্মসূচি নয়, এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা: প্রতিমন্ত্রী শরিফুল

খাল পুনঃখননকে সরকার শুধুমাত্র একটি কর্মসূচি হিসেবে নয়, বরং দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে Read more

মেঘনায় ধরা পড়লো ১৩ কেজির কাতলা
মেঘনায় ধরা পড়লো ১৩ কেজির কাতলা

ভোলার মেঘনা নদীতে স্থানীয় রুবেল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। নিলামে মাছটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন