ঈদুল আজহা উপলক্ষে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ বৃহস্পতিবার (২২ মে)। তবে এবারের টিকিট পেতে কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না। সব আসনের টিকিট অনলাইনে দেওয়া হবে।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের সাত দিনের জন্য যাত্রীদের বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট কিনতে দেওয়া হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট তারিখের টিকিট ছাড়া হচ্ছে নির্ধারিত সময়ে।আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর।ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার রেলওয়ে চালাবে ৫টি রুটে ১০টি বিশেষ ট্রেন। এর মধ্যে কিছু ট্রেন চলবে ৪ থেকে ৬ জুন পর্যন্ত। আবার ঈদের পর ৯ থেকে ১৪ জুনের মধ্যে চলবে আরও কিছু ট্রেন। ঈদের দিনও কিছু ট্রেন চালু থাকবে। তবে এই স্পেশাল ট্রেনগুলোর টিকিট শুধুমাত্র স্টেশনের কাউন্টার থেকেই কিনতে হবে, অনলাইনে নয়।সারাদেশে চলবে ৪৩টি আন্তঃনগর ট্রেন। এসব ট্রেনে মোট আসন সংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরেও প্রতিটি ট্রেনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে, যেগুলো পাওয়া যাবে স্টেশনের কাউন্টার থেকে।রেলওয়ের ঈদকালীন পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে গত ২১ মে। এরপর প্রতি দিন অনুযায়ী টিকিট ছাড়ার সময়সূচি নিচে দেওয়া হলো— ২৩ মে: ২ জুনের টিকিট, ২৪ মে: ৩ জুনের টিকিট, ২৫ মে: ৪ জুনের টিকিট, ২৬ মে: ৫ জুনের টিকিট ও ২৭ মে: ৬ জুনের টিকিট। প্রত্যেক যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাপ কমাতে ও হয়রানি ঠেকাতে এবার শতভাগ আসন অনলাইনেই বিক্রি করা হচ্ছে। এর ফলে ঘরে বসেই টিকিট কেনা যাচ্ছে সহজে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক Read more

নান্দাইলে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু
নান্দাইলে ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে মো. নাঈম মিয়া (৩০) নামে এক ইজিবাইক চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে Read more

অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের
অপরিপক্ব ফলে সয়লাব বরিশালের বাজার, নজরদারি নেই প্রশাসনের

জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ‘মধু মাস’। এই সময়েই বাজার ভরে ওঠে আম, কাঁঠাল, লিচুসহ নানা রসালো মৌসুমি ফলে। তবে বরিশালের Read more

কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষায় ৬৭ জনের নতুন জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষায় ৬৭ জনের নতুন জিপিএ-৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন Read more

বি‌সিইউের গ‌বেষক দ‌লের সা‌থে বাকৃ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়
বি‌সিইউের গ‌বেষক দ‌লের সা‌থে বাকৃ‌বি উপাচা‌র্যের মত‌বি‌নিময়

যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয়ের (বিসিইউ) গবেষক দলের সা‌থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন