আইপিএলের একদম প্রথম আসর থেকেই শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রায় সবগুলো আসরেই শক্তিশালী ছিল তাদের দল। ৩ বার ফাইনালও খেলেছে বিরাট কোহলির দলটি। তবে কোনোবারই শিরোপার মুখ দেখা হয়নি তাদের। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। আহমেদাবাদে আজ (৩ জুন) আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে বেঙ্গালুরু। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯০ রান করে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৮৪ রানে থামে পাঞ্জাব।    রান তাড়ায় শুরুটা ভালোই করে পাঞ্জাব। ওপেনিং জুটিতে প্রবসিমরান সিং এবং প্রিয়ন্স আর্য মিলে ৪৩ রান যোগ করেন। ১৯ বলে ২৪ রান পঞ্চম ওভারের শেষ বলে জশ হ্যাজেলউডের শিকার হয়ে ফেরেন আর্য। পাওয়ারপ্লেতে ৫২ রান করে পাঞ্জাব। ওপেনিংয়ে সাধারণত ঝোড়ো ব্যাটিং করলেও আজ শুরুটা তেমন ভালো করতে পারেননি প্রবসিমরান সিং। ২২ বলে ২৬ রান করে দলীয় ৭২ রানে ফেরেন তিনি। তবে পাঞ্জাব সবচেয়ে বড় ধাক্কাটা খায় অধিনায়ক শ্রেয়াস আইয়ারের উইকেট দ্রুত হারিয়ে। মাত্র ১ রান করে ইনিংসের দশম ওভারে সাজঘরে ফেরেন আইয়ার। ১০ ওভারে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৮১ রান। দারুণ ফর্মে থাকা জশ ইংলিস শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। ২৩ বলে ৩৯ রান করে দলকে বিপদের মুখে রেখে আউট হন তিনি। নেহাল ওয়াধেরা হাল তো ধরতেই পারেননি, উল্টো ১৮ বলে ১৫ রান করে দলকে বিপদে ফেলেছেন। মার্কাস স্টয়নিস নিজের খেলা প্রথম বলে ছক্কা মারেন। তখন জয়ের জন্য ২১ বলে ৪৯ দরকার পাঞ্জাবের, হাতে ৫ উইকেট। তবে ভুবনেশ্বর কুমারের পরের বলে আউট হয় দলকে হারের দিকে ঠেলে দিয়ে যান অজি এই অলরাউন্ডার। শেষদিকে একাই চেষ্টা করেছেন শশাঙ্ক সিং। তবে ৩০ বলে ৬ ছক্কা ও ৩ চারে তার ৬১ রানের ইনিংস আক্ষেপই বাড়িয়েছে পাঞ্জাবের। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, 'ঈদুল আজহাকে সামনে রেখে ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। গত Read more

আমাদের দেশে যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী
আমাদের দেশে যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা Read more

সুনামগঞ্জে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
সুনামগঞ্জে জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের Read more

পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’
পত্রিকা: ‘সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি’

ঢাকা থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদপত্রে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার খবর রয়েছে। এছাড়া Read more

৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা
৪০ টাকার কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা

নওগাঁয় হঠাৎ বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৫ থেকে ৬ গুণ দাম বেড়েছে এই কাঁচা পণ্যটির। বর্তমানে Read more

‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব’
‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব’

ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, আমরা অল্প সময় আছি। আরও সময় পেলে আরও কাজ করতে পারতাম। আমরা দ্রুতই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন