ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তাই ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন, ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও, মিরাজের পর থেকে নামাজের বর্তমান রীতি চালু হয়। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে নামাজই একমাত্র মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে।’রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন।আজ বুধবার, ১৮ জুন ২০২৫ ইংরেজি, ৪ আষাঢ় ১৪৩২ বাংলা, ২১ জিলহজ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৩:৪৪ মিনিট।  জোহর- ১২:০৩ মিনিট।  আসর- ৪:৩৯ মিনিট।  মাগরিব- ৬:৫১ মিনিট।  ইশা- ৮:১৮ মিনিট।  আজ সূর্যাস্ত- ৬:৪৮ মিনিট।  আজ সূর্যোদয়- ৫:১১ মিনিট।  বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে  চট্টগ্রাম: -০৫ মিনিট।  সিলেট: -০৬ মিনিট।  যোগ করতে হবে  খুলনা: +০৩ মিনিট।  রাজশাহী: +০৭ মিনিট।  রংপুর: +০৮ মিনিট।  বরিশাল: +০১ মিনিট।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত
ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম (২৫) নামের এক Read more

গাইবান্ধাই ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ ,ক্লিনিক ভাংচুর
গাইবান্ধাই ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ ,ক্লিনিক ভাংচুর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভুল চিকিৎসায় এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা পলাশবাড়ীর মা ক্লিনিক অ্যান্ড Read more

ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার
ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার

ব্রেন স্ট্রোক- একটি হঠাৎ আসা বিপর্যয়, যা অনেকের জীবন এক মুহূর্তেই পাল্টে দেয়। চলতে ফিরতে সক্ষম একজন মানুষ হঠাৎই হারিয়ে Read more

বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার ১৩ জুলাই Read more

মানসিক সুস্থতার জন্য বেশি সন্তান নিন: গবেষণা
মানসিক সুস্থতার জন্য বেশি সন্তান নিন: গবেষণা

নারীদের মানসিক স্বাস্থ্যের জন্য দুটি সন্তান থাকা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে নতুন এক গবেষণায় দাবি করেছেন বিশেষজ্ঞরা। চীনের সুচাউ Read more

নড়াইলে এনজিওর ঋণ, কাগজে-কলমে থাকলেও জানেন না গ্রাহকেরা
নড়াইলে এনজিওর ঋণ, কাগজে-কলমে থাকলেও জানেন না গ্রাহকেরা

অভাবের সংসারে আদ্‌-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার থেকে ঋণ নিয়েছিলেন গৃহবধূ জনতা বেগম (৩০)। কয়েক মাস আগে ঋণ পরিশোধও করেন। এরপর ঘর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন