পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল বলে জানা গেছে।মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযান চলে। গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাই বোন ফার্মেসি থেকে ইব্রাহিমকে আটক করা হয়।পরবর্তীতে তার মোলানিপাড়া এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট। সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।আটকের পর ইব্রাহিম আলীকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেওয়া হয় এবং পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় সময় সংবাদকে বলেন, ‘সেনাবাহিনী দেশের সর্বত্র মাদকবিরোধী কার্যক্রম চালাচ্ছে। এ অভিযানে ট্যাপেন্ডাডলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ‘আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ
সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিষ্টি বিতরণ

সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। Read more

রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর Read more

মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
মধ্যরাতে হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তারিখ ঘোষণা Read more

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন
কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন

সৈন্যদের কাছে 'পাপা টাইগার' নামে পরিচিত কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধ শুরু হওয়ার তিন বছর আগেই পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। এরপর Read more

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় কন্যা নিহত, বাবা আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটেছে।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ Read more

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া
এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া

পারমাণবিক শক্তিসম্পন্ন ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৯ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন